সারাদেশ

মুক্তাগাছায় ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্টে ৬ সিএনজি চালকের জেল

  • 6:32 pm - August 09, 2020

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকিপূর্ণ অবস্থায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অপরাধে ছয় চালককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও চালকের ডানপাশে বসার অপরাধে আরও পাঁচ যাত্রীকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় জেলাপ্রশাসনের নির্দেশনায় জনস্বার্থে সড়ক দুর্ঘটনার কবল থেকে জনগণকে রক্ষায় পরিবহনে ঝুকি এড়াতে একই সাথে কোভিট-১৯ মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকারের নেতৃত্বে সড়ক পরিবহন আইন, ২০১৮” এর ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন- মীর মোশারফ হোসেন (৪৮), ফরিদ মিয়া (২০), সোমেষ মিয়া (২৩), রেজাউল করিম মিলন (৪১), আব্দুল মালেক (৫২), মোশারফ হোসেন (২৩)। এ সময় মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ ও শহর পুলিশ ফাঁড়ির অফিসারগণ।

ইউএনও সুবর্ণা সরকার জানান, অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেকের প্রাণহানি ঘটছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানাসহ সতর্ক করা হলেও চালকরা তা মানছেন না। এরই প্রেক্ষিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে ৫ টি সিএনজি ও ১টি ব্যাটারি চালিত অটোরিকশার চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে চালকের ডান পাশে বসার কারণে পাঁচ যাত্রীকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন- জনস্বার্থে মুক্তাগাছার বিভিন্ন সড়কে প্রতিদিন এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au