সারাদেশ

দক্ষিণ সিটির ৩৩ নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের পাশে আছি: আউয়াল

  • 4:01 pm - April 23, 2020
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ 'প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের পাশে আছি': আওয়াল

ফারুক হোসেন: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো: আউয়াল হোসেনের ত্রাণ বিতরণ কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।

আজ রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।

এ ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ আউয়ালের নেতৃত্বে এলাকার মুরুব্বিগণ এর উপস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রম যা চোখে পড়ার মতন।

দেখা গেছে, ত্রাণ বিতরণের সময় দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই তিন ফুটের দূরত্ব বজায় রেখেছিলেন, প্রত্যেকেই হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিধান করা অবস্থায় ছিলেন। তাছাড়া সবাই সুশৃংখল ভাবে ত্রাণ গ্রহণ করেন। ত্রাণ গ্রহণকারীরা সন্তুষ্ট ছিলেন কারণ এই ত্রাণ নেওয়ার জন্য তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর  হাজী মো: আউয়াল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি ৩৩ নং ওয়ার্ডে ৩১ শে মার্চ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এলাকার সেবক হিসেবে এই এলাকার মানুষের পাশে থাকা আমার দায়িত্ব এবং কর্তব্য।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে আমরা পুরো জাতি এখন বিভিন্ন সংকটময় সময় পার করছি ।

আউয়াল বলেন, করোনা আতঙ্কে আমরা আতঙ্কিত না হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একজন জনপ্রতিনিধি হয়ে আমি নিজে সর্বক্ষণ ৩৩ নং ওয়ার্ড বাসীর সেবায় নিজেকে নিয়োজিত ও উন্মুক্ত রেখেছি।

দক্ষিণ সিটির ৩৩ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি: আউয়াল

এ জনপ্রতিনিধি আরো বলেন, এই ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা জীবাণুমুক্তকরণ ও নাগরিক সেবা প্রদানের জন্য আমি সর্বক্ষণ সক্রিয়। সারাদিন রাস্তায় অলিগলিতে মহল্লায় বাজারে সর্বক্ষণ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করি যাতে আমার ওয়ার্ডের মানুষ ভালো থাকে। এই এইজন্য এ কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। যদি এলাকার কোন মানুষ আমার কাছে খাদ্যের জন্য ফোন করে অথবা জানতে পারি কেউ না খেয়ে আছে সেখানে দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করি। তাছাড়া ত্রাণের জন্য যারা আমাকে ফোন করে বা এসএমএস করে আমি তাদের ঠিকানাই খাদ্যদ্রব্য পৌঁছে দিয়ে থাকে।

স্থানীয় এ কাউন্সিলর আরো বলেন, ৩১ শে মার্চের পর থেকে দিনরাত আমি এলাকার মানুষের সেবা করে যাচ্ছি। নিজে কখন বাসায় যাই বা বের হয়ে আমার বাসার লোকেরাও বলতে পারেনা। আমার ওয়ার্ডে এই যাবত মেয়র সাহেব ৫০০ ত্রাণ, এমপি সাহেব ৬০০ ত্রান, ডিস লাকি ভাই ৩০০ ত্রাণ, ওয়ার্ডের বিভিন্ন পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আরো ৬০০ ত্রাণ, আমাদের পক্ষ থেকে ৫০০ ত্রাণ আরো কিছু ব্যবসায়ীগণ ও বন্ধু মহল হতে বেশ কিছু ত্রাণ এসেছে। সব মিলিয়ে আড়াই থেকে ৩ হাজার লোককে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, যদিও এই ত্রাণ চৌচল্লিশ হাজার ভোটারের তুলনায় একেবারেই সামান্য, আমার কাউন্সিলর অফিসের পাশেই দুটি সুইপার কলোনি একটি হিন্দু আরেকটি মুসলিম কলোনি এরা জনসংখ্যা ও বেশি এবং শতভাগ দরিদ্র, এই ওয়ার্ডে দরিদ্র ও মধ্যবিত্তের সংখ্যা বেশি থাকায় এখানে আরো অনেক বেশি ত্রাণের প্রয়োজন। তাই আমি মাননীয় মেয়র সাহেব, মাননীয় এমপি সাহেব, সরকারি আরো অন্যান্য সংস্থা ও এই ওয়ার্ডের বিত্তবান দানশীল বাসিন্দাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের ৩৩ নং ওয়ার্ডের প্রতি নজর রাখুন। যার যার নিজস্ব উদ্যোগে গরিব-দুঃখীদের সাহায্যে এগিয়ে আসুন তাহলেই এই ওয়ার্ডের প্রত্যেক নাগরিক ও গরীব দুঃখী মানুষের বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব।

আউয়াল বলেন, সামনে রমজানের শুরুতে সরকারিভাবে ৫ টন চালের মজুদ আসার কথা যদি ওই চাল পায় তাহলে ওই চালের সাথে বাকি ডাল তেল পেঁয়াজ আলু এরকম কিছু দ্রব্য সংমিশ্রণ করে আড়াই হাজার বা তিন হাজারের পরে যারা পাননি তাদেরকে (প্রাপ্য) ত্রাণ পৌঁছে দিবো ।

তিনি বলেন, গণমাধ্যমের কাছে আমার অনুরোধ  তাদের মাধ্যমে আমি আমার ৩৩ নং ওয়ার্ড বাসিকে জানাতে চাই আপনারা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে তিন ফিট দূরত্ব বজায় রাখুন অযথা রাস্তায় বের হবেন না বারবার সাবান দিয়ে হাত ধৌত করুন মাক্স ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন দেশ ও ঢাকার বাহিরে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। আপনারা বাসায় থাকুন, সুস্থ থাকুন নিজে সতর্ক হোন অন্যকে সতর্ক করুন। এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারকে সহযোগিতা করুন আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন।

৩৩ নং ওয়ার্ডের এ কাউন্সিলর বলেন, শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন অথবা যে কোন প্রয়োজনে আমাকে ফোন করুন। আপনারা আমাকে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন আমি করোনা ভাইরাস সংক্রমণ রোধে আপনাদের পাশে আছি থাকব। ঘরে থাকুন সুস্থ থাকুন খাবারের জন্য সেবার জন্য অথবা যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করুন পাশে আছি থাকব। ‘ইনশাআল্লাহ’

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au