প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে।শুক্রবার দুপুরে জুম্মা’র নামাজ শেষে উপজেলার মহিষা পীর আব্দুস ছোবহান আলিম মাদ্রাসা ও ইয়াতিমখানা শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে খাবার,মাস্ক ও গাছের চারা তুলে দেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।
করোনার প্রাদুর্ভাবের কারণে মানুষ যখন গৃহবন্দি পারছেন না সঠিকভাবে জিবিকা নির্বাহ করতে।ফলে দরিদ্র পরিবারগুলো পড়েছে চরম বিপাকে।প্রতিদিন অসহায়-দুঃস্থদের মাঝে খাবার,মাক্স বিতরণ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন,রান্না করা খাবার,মাক্স ও গাছের চারা বিতরণ করে আসছেন উদ্ভাবক মিজান।এখনও তা চলমান রেখেছেন।এ ছাড়াও রাস্তায় পড়ে থাকা মানসিক বিকারগ্রস্থ (পাগল)এবং অবলা জন্তু কুকুর,বিড়াল ও পশু পাখীদের খাবারের ব্যবস্থা করে চলেছেন।
দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন,দেশের এই ক্রান্তি সময়ে আমি আমার সাধ্যমত মানুষের সেবা করে যাচ্ছি।আমার সামর্থ্য অনুযায়ী আগামী দিনগুলোতেও দরিদ্র-অসহায় মানুষের মাঝে খাবার,পাশাপাশি ধর্মীয় গ্রন্ত পবিত্র কোরআন শরীফ,মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
মাদ্রাসার ইয়াতিমখানা ভবন নির্মাণ কাজ চলমান থাকায় দেশসেরা উদ্ভাবক মিজানের পক্ষ থেকে ৫হাজার টাকা দেবার ষোষণা করেন। একই সাথে তিনি সমাজের বিত্তবানদেরকে গরীব-অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য আহবান জানান।এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,অএ মাদ্রাসার মোহতামিম মাওলানা সামছুর রহমান, মোঃশফিকুর রহমান, বাদল নার্সারির পরিচালক বাদল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।জুম্মার নামাজ শেষে ১কোটি ২০লাখ প্রবাসী ভাই-বোনদের সহ পৃথিবীর সকল জাতি ধর্মের মানুষের রোগ মুক্তির কামনায় দোয়া করা হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au