জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ
গত মাসের তুলনায় জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ। চলতি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ডিসেম্বর থেকে ৭ কোটি ৩৮ লাখ ডলার…
জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ :আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা করেছে স্পেন আওয়ামীলীগ | স্পেনের রাজধানী মাদ্রিদের মাইশা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এ এস আই আর রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজভী আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,স্পেন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ,সহ সভাপতি একরামুজ্জামান কিরণ ,যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আখতার ,জাহিদুর রহমান দিদার ,এইচ এম হারুন উর রশিদ ,শাখাওয়াত আসেন বাবলু ,জানে আলম ,খসরু চৌধুরী , তোতা কাজী ,এম আই আমিন ,হানিফ ,আপন মন্ডল , বদরুল কামালী ,ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজী , বাপ্পি রহমান, শেখ সুজন, মাসুম, সাগর, আকাশ, হৃদয়, ইব্রাহীম, সুমন প্রমুখ |
সভাপতির বক্তব্যে রবিন বলেন ,শোকের মাসে আমরা নানা কর্মসূচির প্রুস্তুতি নিয়ে রেখেছি |আপনাদের সহযোগিতায় তা বাস্তবায়ন করতে চাই |শোক কে শক্তিতে পরিণত করে ,সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো |
তিনি আরো বলেন ,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ১৫ ই আগস্ট নির্মমভাবে স্ব পরিবার হত্যার মধ্য দিয়ে দিয়ে বাংলাদেশ কে পিছিয়ে দেয়ার যে ষড়যন্ত্ হয়েছিল ,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নস্যাৎ করেছেন |বাংলাদেশ মধ্যে আয়ের দেশে পরিনিত করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনার ম্যাজিক্যাল নেতৃত্বে |অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্টিত হয় |
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au