সারাদেশ

নেত্রকোনায় নৌকাডুবির ঘটনায় নিহতের স্বজনদের ২৫ হাজার টাকার অনুদান প্রদান

  • 9:10 am - August 06, 2020

আরিফ রববানী, (ময়মনসিংহ) : নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে নিহতদের পরিবারকে সরকার তাৎক্ষনিক ২০ হাজার টাকার প্রনোদনা প্রদান করেছে।সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যাক্তির সজনদের মাঝে এই প্রণোদনার টাকা দেওয়া হয়। একই সাথে এই এমর্মান্তিক দুর্ঘটনার খবরে ময়মনসিংহের মানবিক নেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ নিহতের প্রতি পরিবারকে নগদ ৫ হাজার করে টাকা প্রণোদনা প্রদান করেন।

০৫ ই আগষ্ট বুধবার ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা নিহতদের স্বজনদের হাতে সরকার ও বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে বরাদ্ধকৃত সর্বমোট ২৫০০০ (পঁচিশ হাজার) টাকার এই প্রণোদনার চেক তুলে দেন। এসময় মহানগর জাপার সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, মহানগর জাতীয় সেচ্ছা সেবক পার্টীর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সি :যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, দুলাল মিয়া, আজিজুল মেম্বার, সারোয়ার হোসেন, আব্দুল খালেক প্রমুখ।

উল্ল্যেখ-বুধবার(০৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায়১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে নিখোঁজ রয়েছে আরও চারজন।

নিহত ১৭ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের সিরতা ইউনিয়নের চরসিরতা এলাকার ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং সিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন নৌকাযোগে ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও চারজন।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। চারজন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।
রাত আনুমানিক ১০ টার দিকে নিগতদের মৃত দেহ নিজ বাড়ি পৌছলে শোকে এলাকার বাতাশ ভারী হয়ে উঠে। কান্নার রোল যেন থামছেই না।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au