শোক বার্তা

পিতার কাঁধে পুত্রের লাশ

  • 6:56 pm - August 04, 2020

রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়

কাটেনা সময় যখন আর কিছুতে
ইয়াযের কথা মনে পড়ে যখনি
দুচোখের পানি গড়িয়ে পড়ে তখনি
কিছুতেই কাজে আমার মোন বসেনা
দরজাতে আমি ঠেকাই মাথা
মনে হয় খোকা আমায় ডেকে বলছে
আয় বাবা আয়
আয় বাবা আয়
আয়রে বাবা আয় এখোনি
আমার হাত দুটো ধরো না দেখি
তখনি মনে হয় ইয়ায আমার
নেইতো জানি।

প্রিয় পাঠক আমি অতি সাধারণ একজন মানুষ -আমি নইতো কবি বা সাহিত্যিক – দুরপ্রবাসে বসে প্রিয়জনকে হারানোর শোকে আমি পাথর হয়ে গেছি আমার ক্ষুদ্র লেখুনির মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করছি, জানিনা কতোটা গুছিয়ে লিখতে পারবো, তবুও চেস্টা করছি – ১০ জুন হারালাম আমার গর্ভধারিনী প্রিয় মা ফিরোজা বেগমকে – এই শোক কাটিয়ে উঠতে না উঠতেই

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ফাঁড়ি জমালো ভাতিজা মাশিয়াত আলম ইয়ায। সে ঢাকার হীড ইন্টারন্যাশনাল স্কুলে ইংলিশ মিডিয়ামে স্টার্ন্ডাড টু এর কৃতি ছাত্র ছিল। সাপ্তাহিক কলকণ্ঠ ও কলকণ্ঠ অনলাইনের সম্পাদক প্রকাশক মোহনা টেলিভিশনের ন্যাশনাল ডাক্স ইনচার্জ, যুগ্ম বার্তা সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরানের বড় ছেলে ইয়ায।
গত ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিশু হাসপাতালে টিউমার অপারেশনের সময় ৯ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যায় ইয়ায।

এদিন রাতেই দাগনভূঞা উপজেলার হাসনা গনিপুর গ্রামে জানাজা শেষে করিমমিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ফেনীর দাগনভূঞায় জন্মগ্রহণ করে মাশিয়াত আলম ইয়ায। ইয়াযের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদার। শোক জানিয়েছেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাব উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক পার্থপাল চৌধুরী।
রিয়াদ প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি প্রবাসীবান্ধব ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন সহ কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

এছাড়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ইয়াযের মৃত্যুতে শোক জানিয়েছে। ইয়াযের মৃত্যুতে গভীর শোকাহত কলকণ্ঠ পরিবার।
ইয়াযের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন – মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি, রিয়াদ বাংলাদেশ থিয়েটার ও চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।

শিশু ইয়াযের চলে যাওয়াটা কেউ স্বাভাবিকভাবে, মানসিক ভাবে মেনে নিতে পারছেনা, আমি নিজেও ব্যক্তিগত ভাবে মনকে বুঝাতে পারছিনা।

আমি ইয়াযকে কখনো সরাসরি দেখিনি, বন্ধু সমতুল্য বড় ভাই ইমরান ভাইকে কল করলেই জিজ্ঞাসা করতাম ভাতিজারা কেমন আছে, তিনি তাদের কথা আমায় সাথে শেয়ার করতেন, স্কুলে ভালো রেজাল্ট সহ যাবতীয়। মহামারী করোনার কারনে হাসপাতালে করোনায় আক্রান্ত রোগিদের ভিড় থাকায়, ভাতিজা ইয়াযের টিউমার অপারেশন করতে বিলম্ব হচ্ছে, তাকে বাসায় রাখা হয় বলে ইমরান ভাই জানান, অবশেষে ইয়াযকে ১৫ জুলাই বুধবার টিউমার অপারেশন করার জন্য হাসপাতালে ভাতিজাকে ভর্তি করানো হয় – আমি ১৬ জুলাই পুনরায় ইমরান ভাইকে কলদিতেই ইমরান হাউমাউ করে কেঁদে উঠে আমায় বলছেন ভাইরে আমার ইয়ায নেই, ভাই কান্নার জন্য কথা বলতে পারছিলেন – আমিও কান্না ধরে রাখতে না ফেরে মোবাইলের লাইন কেটে দিলাম।

ভাতিজা ইয়ায নেই ভাবতেই পারছিনা – বুক ফাটা কান্না দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর আল্লাহকে বলছি আল্লাহ কি হয়ে গেলো।

বুক ফাটা কান্না ছাড়া কিবা করার আছে বলুন, মহান আল্লাহর বিধান আমাকে, আপনাকে মেনে নিতেই হবে।

তবে দুঃখ রয়ে গেলো ভাতিজা ইয়াযকে সরাসরি দেখা হলোনা, মহামারী করোনার কারনে বিমানের ফ্লাইট বন্ধ থাকায় দেশে যেতে পারিনি। পৃথিবীর সবচেয়ে ভারি হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ। যা ইমরান ভাইকে বইতে হয়েছে। ইমরান ভাই সহ পরিবারের সবাইকে মহান আল্লাহ সন্তান হারানোর ব্যাথা সইবার শক্তি দান করুন।

জানিনা আমিও বা কবে আল্লাহর হুকুমে চলে যেতে হয় তা আমার জানা নেই, শুধু দোয়া চাই এইটুকু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যেনো ঈমান আর আমল নিয়ে যেতে পারি।

দুরপ্রবাসে বসে শুধু প্রিয়জনদের হারানোর ব্যাথা বুকে চেপে রেখেছি – অবশেষে দোয়া একটাই মহান আল্লাহ সবাইকে সুস্থ ও নেক হায়াত দান করুন। করোনা মুক্ত করুন সকলের জীবন।

লেখক পরিচিতি – সাংবাদিক, নাট্যকার, টেলিভিশন অভিনেতা, লেখক, কবি।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au