জিয়াউল হক জুমন: হবিিগঞ্জ – চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউপির লাতুরগাঁও গ্রামের (সর্দার বাড়ী) নিবাসী আলহাজ্ব আব্দুল নুর সর্দার সাহেবের সহধর্মিণী ও চুনারুঘাট প্রবাসী গ্রুপের সিনিয়র সহকারি যুগ্ন আহবায়ক আলহাজ্ব আলী আবদালের মমতাময়ী আম্মা মোছাঃ হাসিনা বানু (৯২)
আজ ৪ অগাস্ট অদ্য রাত ১:৪৯ -ঘটিকার সময় উনার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে ওনার পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১১ ঘটিকায় মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ সম্পন্ন করে, লাতুরগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে তার মৃত্যুতে চুনারুঘাট প্রবাসী গ্রুপের পক্ষ থেকে অএ সংগঠনের সদস্য সচিব সাংবাদিক জিয়াউল হক জুমন সংযুক্ত আরব আমিরাত থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।