আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত বেড়ে ৫৪ হাজার ৭৩৬

  • 12:21 pm - August 02, 2020
বিশ্বে নতুন শনাক্ত ২ লাখ, মারা গেছে ৪ হাজারের বেশি মানুষ

নতুন সময় ডেস্ক : ভারতে গত কয়েক দিন ধরেই সংখ্যাটা ৫০ হাজারের কোটায় ঘোরাফেরা করছে। দৈনিক নতুন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে বৃহস্পতিবার ৫২ হাজার, শুক্রবার ৫৫ হাজার শনিবার ৫৭ হাজারের পর রবিবার ৫৪ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৪,৭৩৬ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যাটা ১৭ লাখ ছাড়িয়ে গেল। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ৭২৪।

মৃত্যু হয়েছে আরও ৮৫৩ জন করোনা রোগীর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৫,৬৭,৭৩০। সুস্থ হয়েছেন ১১,৪৫,৬৩০ জন। মৃত ৩৭,৩৬৪।

মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইতালিকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভারত। গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে এই মুহূর্তে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ২০ হাজার ৪৪৪।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৭ হাজার ৮৭৭ জন। সেই তালিকায় ভারত রয়েছে তৃতীয় স্থানে।

যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলোর তুলনায় ভারতে অনেকটাই কম বলে দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। শুরু থেকেই মহারাষ্ট্র সংক্রমণের শীর্ষে রয়েছে। ইতোমধ্যে সেখানে চার লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত দু’লাখ ৪৫ হাজার ৮৫৯ জন। গত কয়েক দিন ধরে রোজ প্রায় দশ হাজার করে নতুন সংক্রমণ হচ্ছে অন্ধ্রপ্রদেশে।

পশ্চিমবঙ্গে করোনার দাপট অব্যাহত। রেকর্ড সংখ্যক টেস্টের দিনই আক্রান্ত এবং মৃত্যুর নয়া রেকর্ড সৃষ্টি হল রাজ্যে। যার জেরে শনিবার মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৭২ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। আর গত গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন আরও ৪৮ জন। অর্থাৎ প্রতি ৩০ মিনিটে রাজ্যে ১ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

তবে এতো কিছুর মধ্যেও সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় খানিকটা স্বস্তিতে রয়েছে ভারত। দেশে এখনও পর্যন্ত ১১ লাখ ৪৫ হাজার ৬২৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৬৫.৪৪ শতাংশই সেরে উঠেছেন চিকিৎসায়। গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ২৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au