সারাদেশ

যশোরে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • 11:08 am - July 31, 2020

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ১১টার দিকে নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে এবং সালেহা কবির জীবন ফাউন্ডেশন শরীফপুর ঝিকরগাছা যশোরের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা পরিষদ সদস্য ও নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন,ফজিলাতুন্নেছা মহিলা কলেজের গর্ভনিং বডির সদস্য মখলেছুর রহমান কাকন সহ শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান,বাংলাদেশ পুলিশের এ্যান্টি টেরোরিজম ইউনিটের এডিশন্যাল ডিআইজি মনিরুজ্জামান স্ব পরিবারে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ মোট ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মহামারী এই করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা, মানবিক,পরোপকারী, সাদা মনের এই ভালো মানুষটির জন্য অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।
মহান আল্লাহপাক যেন উনাকে এবং উনার স্ত্রী ও ছেলে মেয়েদেরকে দ্রুত সুস্থ্যতা দান করেন। পাশাপাশি দেশে ভয়াবহ করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজত করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন অতিথিবৃন্দরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au