অর্থনীতি

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৬ দিন

  • 7:06 am - July 30, 2020

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। যদিও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক পারাপার বন্ধ রয়েছে। তবে এ সময় ভারত-বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী নিজ দেশে গমনাগমন করতে পারবে।

এদিকে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থলশুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ৫ আগস্ট থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আখাউড়া-আগরতলা স্থলবন্দর আমদানি-রফতানিকারক ব্যবসায়ী নেতারা ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৫ আগস্ট থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তপথে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুর হামিদ যুগান্তরকে জানান, দুদেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টের যাত্রী গমনাগমন করতে পারবে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au