আন্তর্জাতিক

ভারতের ভয়ঙ্কর যুদ্ধবিমান ‘রাফাল’ এর অবতরণ

  • 1:44 pm - July 29, 2020

নতুন সময় ডেস্ক : ভারতের মাটিতে অবতরণ করল বহুল আকাঙ্ক্ষিত ফ্রান্সের তৈরি ভয়ঙ্কর যুদ্ধবিমান রাফাল। চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটিতে অবতরণ করে ৫টি রাফাল যুদ্ধবিমান।

আম্বালা বিমান ঘাঁটিতে পৌঁছতেই তাদের ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়। ভারতীয় বিমানবাহিনী প্রধান আর কে এস ভাদুরিয়ার উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয়।

বুধবার দুপুর ১২টা নাগাদ ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। তারপর আরব সাগরে মোতায়েন যুদ্ধজাহাজ আইএনএস কলকাতার সঙ্গে কথোপকথন হয় রাফাল পাইলটদের। তাতে আইএনএস কলকাতার পক্ষ থেকে বলা হয়, ‘গরিমার সঙ্গে আকাশ ছুঁয়ে ফেলুন। অবতরণের জন্য শুভেচ্ছা।


প্রত্যুত্তরে রাফালের পাইলট বলেন, ‘ডেল্টা ৬৩, শুভকামনা এবং শুভ শিকার। প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও জানানো হয় স্যালুট। এক টুইট বার্তায় জানানো হয় যে, ‘ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে পাখিরা। আম্বালায় অবতরণের জন্য শুভেচ্ছা। ‘

এর কিছুক্ষণ পরেই আম্বালা এয়ারবেসে অবতরণ করে ভারতীয়দের বহুল আকাঙ্ক্ষিত এই যুদ্ধবিমানগুলো।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পরে ভারতের কাছে এল বহুল প্রতীক্ষিত রাফাল। ৭,৩৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ফাইটার জেটগুলো এসে পৌঁছেছে। ৩৬টি সুপারসোনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে এই ৫টি ফাইটার জেট প্রথম পর্যায়ে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত ১২ জন ভারতীয় বিমানবাহিনীর পাইলট রাফাল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।

ভারত ও ফ্রান্সের চুক্তি অনুসারে মোট ৩৬টি রাফাল ফাইটার জেট হাতে পাবে ভারত। ফলে ৩৬জন পাইলটকে রাফাল চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্য়ে বেশিরভাগ পাইলটকেই ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে বলে জানা গেছে।

ফ্রান্স থেকে আসা পাঁচটি যুদ্ধবিমান পুরো সমরাস্ত্রে ঠাসা বলে জানা গেছে। অর্থাৎ অত্যাধুনিক মিসাইল আগে থেকেই লাগানো আছে। প্রায় ১৫০ কিমি দূরে থাকা যে কোনো শত্রু যুদ্ধবিমানকে মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলগুলো। ভারত-চীন সংঘাতের পরিস্থিতিতে পুরোপুরি যুদ্ধের জন্যে প্রস্তুত করেই ফ্রান্স থেকে রাফালগুলো পাঠানো হয়েছে। সূত্র : কলকাতা ২৪, টাইমস অব ইন্ডিয়া।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au