সারাদেশ

ময়মনসিংহে বন্যার্তদের মাঝে পুনাকের পক্ষে পুলিশের ত্রাণ বিতরণ

  • 1:33 pm - July 29, 2020

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের উদ্যোগে অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

জেলার সীমান্ত হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার পুনাকের সভানেত্রী ও ময়মনসিংহের পুলিশ সুপার পত্নী কানিজ আহমারের পক্ষে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান, ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মদ, ডিবি পুলিশের সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, এসআই কামরুল হাসান, কন্সটেবল বাবুল, ফয়সাল ও এমদাদুল এই ঈদ উপহার বিতরণ করেন।

ধোবাউড়ার বাঘবেড়, পোড়াকান্দুলিয়া, গামারিতলা, ধোবাউড়া সদর, ঘোষগাও ও গোয়াতলাসহ ৭টি ইউনিয়নে এবং হালুয়াঘাটের বিলডোরা ও হালুয়াঘাট সদরের ইউনিয়নের পাচ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।উপহার সামগীর মাঝে ছিল, আতব চাল, তেল, সেমাই, চিনি ও দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী

করোনার মহামারি সাথে সাথেই লাগাতর অতি বৃষ্টি ও কয়েক দফা বন্যায় দেশের অন্যান্য মানুষের ন্যায় এই মহামারি থেকে বাদ যায়নি ময়মনসিংহ বাসী। মহামারির মধ্যে কয়েকদফা বন্যায় ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় হাজার হাজার মানুষ চরম ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ায় এই অবস্থায় প্রথমবারের মত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ ত্রাণ সহায়তা ও ঈদ উপহার নিয়ে হাজির হয়ে আবারো প্রমান করলো পুলিশ মানবিক,জনতার পুলিশ।

এসব ত্রাণ বিতরণের পুর্বে জেলা গোয়েন্দা পুলিশের তত্বাবধানে হালুয়াঘাট ও ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে ৫ শতাধিক অসহায়দের তালিকা করা হয়।

এর আগেও পুনাক ময়মনসিংহ করোনায় নতুন করে বেকার হয়ে পড়া ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে বিভাগীয় নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ত্রাণ সহায়তা চাল, ডাল, আলু, তেল, চিনি, চা, দুধ বিতরণ করেন। করোনা সংক্রমণরোধে সরকারি ছুটিকালীন সময়ে পুনাক সভানেত্রী কানিজ আহমার নগরীর বিভিন্ন স্থানে রান্না করা খাবার, ঈদুল ফিতরের আগে অসহায় ছিন্নমূল, বস্তিবাসি ও এতিমদের মাঝে ঈদে নতুন জামা উপহার দেন। এর আগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন।

অপরদিকে করোনার দুর্যোগে ময়মনসিংহে বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, দিন এনে দিন খাওয়া, কর্মহীন, শ্রমিক, বেদে পরিবার, সেলুনকর্মী, কুলি শ্রমিক, এতিমখানাসহ মধ্যবিত্ত অসহায়দের খুঁজে খুঁজে তালিকা করে পুলিশ সুপার নিজস্ব অর্থায়নে প্রায় আট হাজার অসহায়দের পর্যাক্রমে খাদ্য সহায়তা বিতরণ করে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান তার মানিবকতার বহিপ্রকাশ ঘটিয়েছেন। শুধু পুলিশ সুপার নিজেই নন তার পত্নী কানিজ আহমার আরো অধিক মানবিক একজন মানুষ বলেও সাধারণ মানুষ ও পুলিশের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au