প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আরিফ রববানী, ময়মনসিংহ : “স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি” এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে মঙ্গলবার ত্রিশালে উপজেলা প্রশাসন কতৃর্ক Wear Your Mask Compaign এর অংশ হিসেবে টিম ত্রিশালের বাস্তবায়নে র্যালী, সাধারন মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা ও জনসাধারণের মাঝে মাস্ক, লিফলেট ও স্টিকার বিতরণ কার্যক্রম চালিয়েছে ত্রিশাল উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১ টায় টিম ত্রিশালের কার্যক্রমের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ।ত্রিশালে Wear Your Mask Compaign এর কার্যক্রম উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, করোনা সচেতনতায় সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নিজেদের নিরাপত্তা ও সুস্থতার কথা ভেবেই সকলকেই মাস্ক পরিধান করতে হবে। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করি, করোনা ভাইরাস থেকে নিজেও বাঁচি অন্যকে বাঁচতে সহযোগিতা করি।
এসময় সহকারী কমিশনার (ভূমি )তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ উপজেলা প্রশাসনের সাথে ত্রিশালের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর কয়েকটি গ্রুপ হয়ে পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে জনসচেতনতা সৃষ্টি ও জনসাধারণের মাঝে মাস্ক এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে কয়েকটি স্থানে চেক পোষ্ট বসিয়ে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন সেচ্ছাসেবক দল। একই সাথে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় পথচারী, ব্যবসায়ী ও যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহারে উৎসাহিত ও নির্দেশনা প্রদান করেন।
এছাড়া ত্রিশাল পৌরসভায়, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, সকল দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবক, সাংবাদিক মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে জনসচেতনতা সৃষ্টি ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au