সারাদেশ

মির্জাপুরে কামারপাড়ায় ছেলের হাতে বৃদ্ধা মা খুন

  • 4:06 am - July 29, 2020

রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে নেশার জন্য মার কাছে টাকা চেয়ে না দেওয়ার কারনে বটি দিয়ে কুপিয়ে বৃদ্ধা মাকে খুন করলো ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) এই ঘটনাটি ঘটে বৃদ্ধা মহিলাটির নাম নয়সুন্দরী বেওয়া(৭৫)। তিনি কামারপাড়া গ্রামের মৃত. আব্দুল মজিদের স্ত্রী। এই ঘটনার পর খুনি ছেলে মহর আলীকে আটক করে রাখে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক মহর আলী (৪০) মঙ্গলবার সকালে তার মায়ের কাছে বিড়ি খাওয়ার টাকা চাইলে তাতে তার মা অস্বীকার জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা বটি দা দিয়ে বৃদ্ধা মাকে এলোপাথাড়ি কুপাতে থাকে মহর আলী পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয়রা এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এছাড়াও পাশের বাড়ির আরেক মহিলা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয় এবং নিজের আপন ভাবীকেও হাতের আঙ্গুলে কুপ মারে। স্থানীয় এক প্রতিবেশী জানান, মাদকসেবন করতে করতে প্রায় গত ১০ বছর আগে থেকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরে মহর আলী। তার ১০ বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে। মাদক সেবনের কারনে প্রায় ৭ বছর আগে মহর আলী স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au