সারাদেশ

সোঁনারগাওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ  গ্রেফতার ১

  • 5:42 am - July 27, 2020

স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মুলের লক্ষে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওসি মনিরুজ্জামান নেতৃত্বাধীন থানা পুলিশ। এসব অপরাধ নির্মুলের পাশাপাশি চলমান করোনা মোকাবেলায় এবং আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষকে সুস্থ্য,সচেতন ও নিরাপদ রাখতে নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে ওসি মনিরের নেতৃত্বে সোঁনারগাওয়ের পুলিশ। ঈদের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান সম্প্রতি খোকন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছেন সোঁনারগা থানা পুলিশ । এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্টে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে আটক করেন।
মাদক ব্যবসায়ী খোকন মিয়া নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাশিয়া এলাকার মনির হোসেনের ছেলে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, সোনারগাঁও থানায় মাদক মামলা দায়ের করে মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান- আসন্ন ঈদে সোনারগাঁও বাসীর নিরাপত্তা নিশ্চিত করণে আমাদের নিয়মিত অভিযান থাকবে। তাই অভিযান সফল করার লক্ষে তিনি সোঁনারগাওয়ে সর্বস্তরের জনতার সহযোগীতা প্রত্যাশা করেন ওসি মনির।।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au