আন্তর্জাতিক

করোনায় বিশ্বের সাড়ে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু

  • 5:35 am - July 27, 2020

নতুন সময় ডেস্ক: গত একদিনের তুলনায় বিশ্বে কমেছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষের প্রাণ ঝরেছে করোনায়। এতে করে মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ২১ হাজার ২৬০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৪ হাজার ৩০৩ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৮৭৭ জনে ঠেকেছে।

তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও প্রায় ১ লাখ ৩৫ হাজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৪২ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭২ হাজারে কাছাকাছি। না ফেরার দেশে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৮৭ হাজার ৫২ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ৮১২ জনের।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ১২ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ২৬৯ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৬৯ জনের।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ সাড়ে সাড়ে ৮৫ হাজার ছুঁই ছুঁই। যেখানে মৃতের সংখ্যা ১৮ হাজার ২২৯ জন।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে ৪৩ হাজার ৩৭৪ জন মানুষের।

চিলিতে সংক্রমণ ৩ লাখ প্রায় ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৯ হাজার ১১২ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ১৯ হাজার ৫০১ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪৩২ জনের। গত ৪৮ ঘণ্টায় সেখানে আক্রান্ত ও প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার পেরিয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৭৫২ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৯১ হাজার মানুষ। প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭০০ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৭৩ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮২২ জনের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬৭ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৩৩ জন।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার বেশি রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫২৫ জনের।

ইতালিতে ২ লাখ ৪৬ হাজার করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ১০৭ জন।

তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ ২৬ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬১৩ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৯২৮ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন ভুক্তভোগী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au