সারাদেশ

প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে হাফেজ আলেম পরিবারে সহায়তা প্রদানের প্রস্তুতি

  • 8:59 am - April 16, 2020
প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে হাফেজ আলেম পরিবারে সহায়তা প্রদানের প্রস্তুতি

ঢাকা: প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে হাফেজ আলেম পরিবারে সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে এমনটায় জানিয়েছেন প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান জনাব শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি যেন কোন আলেম পরিবার দুঃখে কষ্টে না থাকে, এই করোনা দূর্যোগে বিশ্বের প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি গুলো বন্ধ আছে। বন্ধ আছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান।

সেই দিকে বিবেচনা করে আমরা প্রথমে উদ্যোগ নিয়েছি দেশের প্রতিটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া মওকুফ ও শিক্ষকদের বেতন ভাতা সরকার যেন বাজেট করে। এই উদ্যোগ চলমান রয়েছে।

ইতিমধ্যেই আমরা আরেকটি উদ্যোগ হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছি, তা হলো দেশের হাফেজ আলেম পরিবারের মাঝে সামান্য হাদিয়া পৌছে দেয়া। কারন দেশের সকল মাদরাসা বন্ধ থাকায় সাবাবিক ভাবেই প্রায় শিক্ষকদের চলা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

নেছার আহমাদ আন নাছিরী আরোও বলেন, আগামিকাল বৃহস্পতিবার ও শুক্রবার এ কার্যক্রম চলবে, আমি আমার নিজ উদ্যোগে এ আয়েজন শুরু করেছি। পরবর্তিতে যদি সরকার কর্তৃক কোন সহায়তা আসে তাহলে তা আরো ব্যাপক আকারে আমরা কার্যক্রম চালাবো ইনশা’আল্লাহ।

প্রসঙ্গত:করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের হাজারো প্রাইভেট মাদ্রাসাসমূহের বাড়ি ভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রাইভেট মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

আজ প্রাইভেট মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেছার আহমাদ আন নাছিরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রাইভেট হেফজ মাদ্রাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান সময়ে মাদ্রাসা বন্ধ থাকার কারণে অর্থ আ‌য়ের পথ বন্ধ রয়েছে।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন, তাই আপনি বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফের জন্য নির্দেশ দিন। এবং বা‌ড়ির মা‌লিক‌দের যাবতীয় বিল মওকুফ করুন।

তিনি আরো বলেন,আমরা জানি আপনার একটি ঘোষণাই পারে ভাড়ায় চালিত দেশের হাজারো ছোট ছোট হাফিজি মাদ্রাসা গুলো সুন্দর ভাবে টিকে থাকতে।দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকার কারণে অধিকাংশ মাদ্রাসার প্রধানগণ ভাড়া দিতে অক্ষম।

তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষকদের বেতন না দিলে তারাও চলতে পারবে না।তাই ভাড়া মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরণ হয় সাথে সাথে মাদ্রাসার সমস্যা ও সমাধান হয়।

তিনি আরো বলেন,এ মহাদুর্যোগের মুহূর্তে কওমি, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং নগদ অর্থ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আর এ সমস্ত হাফিজি মাদ্রাসা গুলো সরকারের সহযোগিতা বা সাধারণ মানুষের দ্বারা পরিচালিত হয়ে থাকে।

বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই ভয়াবহতায় বাড়ির মালিকগণ সহায়তার হাত প্রসারিত করবেন। এই দুর্যোগ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া এই দুর্যোগ থেকে উত্তরণ কঠিন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই দুর্যোগে হাফেজ যে কোরআন দের পাশে থাকার তাওফীক দান করেন এবং বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনা ভাইরাসের এই মহামারী থেকে হেফাজত করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au