সারাদেশ

নিয়ামতপুরে কারবানি পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

  • 11:50 am - July 26, 2020

জনি আহমেদ : করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সবচেয়ে বড় কোরবানি পশু কেনাবেচার ছাতড়া হাট, শাংশৈইল হাট, বটতলী হাট ও বরেন্দ্র মাদ্রাসা হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

সরকার কোরবানি ঈদকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের শর্তে দেশের হাটবাজার বিশেষ করে গরু-ছাগল কেনাবেচার হাটগুলোতে কোরবানি পশু বেচাকেনার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অমান্য করে ছাতড়া হাট, শাংশৈইল হাট, বটতলী হাট এবং বরেন্দ্র হাটে ইজারদার সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলার কোন ব্যবস্থা করেননি। বিশেষ করে পবিত্র ঈদ উল আযহা’র কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। গবাদিপশু ক্রেয় ও বিক্রয় কারিদের চলাচল যেন স্বাভাবিক সময়ের মতোই চলছে। নেই কোন সামাজিক দূরত্ব। অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের মুখে নেই মাস্ক, শরীরের সাথে শরীর লাগিয়ে হাটের ভিতর চলাচল করছে। এতে ইজারদারদের কোন মাথা ব্যথা নেই। ফলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে।
পশু বিক্রেতা হাসান আলী জানায়, গরু হাটের ভিতর জনসমাগমের চাপে হেঁটে চলার উপায় নেই। বেশি সময় মুখে মাস্ক ব্যবহার করলে দম বন্ধ হয়ে আসে। কোরবানি গরু ক্রেতা সেলিম রেজা ডালিম জানান, এই ভীড়ে মাস্ক ব্যবহার করা যায়নি। তাই খুলে রেখেছেন।
এ ব্যাপারে ছাতড়া হাটের ইজারদার মোঃ রফিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত থাকায় মন্তব্য পাওয়া যায় নাই।
কমিটির সভাপতি ও চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদি বলেন, আমি হাট কমিটির সভাপতি হলেও আমার সাথে এ বিষয়ে কোন পরামর্শ করা হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা বলেন, নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনার মাধ্যমে সরকারি বিধি মোতাবেক হাটবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ইজারদারদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au