প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জনি আহমেদ : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। গত শনিবার বিকেল ৪টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশরত্ন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচীকে বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. বেলাল হোসেন বিদ্যুৎ এর নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে বুক্ষরেপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আমানুজ্জামান সিউলের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নিয়ামতপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মমতাজ উদ্দীন, নিয়ামতপুর (সদর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিশাল মজুমদার, সহ-সভাপতি রায়হান কবির রাজু, সহ-সম্পাদক অজিত মুন্ডা, সদস্য মাহদী হাসান পায়েল এবং নিয়ামতপুরের ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।
উপজেলা জুড়ে প্রাথমিক বিদ্যালয়-উচ্চ বিদ্যালয়-কলেজ-মাদ্রাসাসহ সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠান ২০৫ টি। ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক টিম করে প্রতিটি টিমের কাছে আগেই গাছ পৌঁছে দেয়া হয়। বিকেল চারটায় একযোগে রোপন শুরু হয় এবং সন্ধ্যা নাগাদ ১ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন হয়। গাছের তালিকায় ছিল জাম, কাঁঠাল, বাতাবী লেবু, পেয়ারা, তেঁতুল, আমলকী, বেল, জলপাই, ডালিম, কাঠবাদাম, বকুল, কৃষ্ণচূড়া, হরিতকী, বহেরা, আকাশমনি, মেহগনি ও কদম।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au