সারাদেশ

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ৯

  • 11:40 am - July 26, 2020

আরিফ রববানী, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধ দমনে কাজ করছে গোয়েন্দা পুলিশ। তারই অংশ হিসাবে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানে অটোরিক্সা চোর, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ চোরাই ৫টি অটো রিক্সা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ও শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে পৃথক মামলা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, একটি চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। এ ধরণের অভিযোগ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অটো চোর সিন্ডিকেটকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে। শনিবার সকালে ডিবি পুলিশ জেলা সদরের ঘাগড়া আপনবাড়ি এলাকায় অভিযানে যায়। এ সময় অটো চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫টি চোরাই অটো রিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অটো চোরের হলো, নেত্রকোণার অজয় চন্দ্র দেবনাথ ঘাগড়া আপনবাড়ির সাইদুল ইসলাম গাড়াইল গ্রামের মোঃ রাসেল মধ্যবাড়েরা গ্রামের মোতালেব মুক্তাগাছার মোঃ আশরাফুল ও মাসকান্দা গনসার মাড়ের আবু বক্কর সিদ্দিক। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে আরো একাধিক অটো চুরির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ডিবির এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কৃষ্টপুরের সোহেল, কৃষ্টপুর দণিপাড়ার বুলু কাচিঝুলি ইটাখোলা রোডের শহিদুল ইসলাম। মামলাশেষে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au