আন্তর্জাতিক

বিশ্বে গত ২৪ ঘন্টায় শনাক্ত পৌনে ৩ লাখ, মৃত্যু ৬ হাজার

  • 6:25 am - July 24, 2020

নতুন সময় ডেস্ক : বিশ্বে আক্রান্তের তালিকায় টানা দ্বিতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় পৌনে ৩ লাখ সংক্রমিতের ঘটনা ঘটেছে। স্বাস্থ্যবিধি না মানা ও গুরুত্বহীনতায় সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি  বেড়েছে প্রাণহানিও। গত একদিনেও ভাইরাসটিতে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৯৭৮ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৬ হাজার ৩০৯ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৬৬ জনে ঠেকেছে। তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও ১ লাখ ৮৫ হজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছে। যদিও আক্রান্তের তুলনায় তা অর্ধেক। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ৯৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।  করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৪৭ হাজার ৩৩৩ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২২ লাখ ৯০ হাজার ছুঁয়েছে। প্রাণহানি ৮৫ হাজার ২০৭ জনে ঠেকেছে। সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৪৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৬৪৫ জনের। রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৮৯২ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা চার লাখ পেরিয়েছে। এখন পর্যন্ত সেখানে ৪ লাখ ৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩ জনের। লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ সাড়ে সাড়ে ৭১ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৫৪ জন। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ৬২ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে ৪১ হাজার ১৯০ জন মানুষের। চিলিতে সংক্রমণ ৩ লাখ ৩৯ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৮ হাজার ৮৩৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। প্রাণহানি কম হলেও সংক্রমণ পুনরায় বিস্তার লাভ করছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আড়াই হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে ইউরোপের দেশটিতে আক্রান্ত বেড়ে ৩ লাখ ১৭ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪২৯ জনের। এর মধ্যে গত একদিনে মারা গেছেন তিনজন।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯৭ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫৫৪ জনের। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭৪ জনের। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৬৯ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৫ হাজার ৭০৯ জনের। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজারের অধিক। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬৩৫ জন।

ইতালিতে ২ লাখ ৪৫ হাজারের বেশি করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ৯২ জন। কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ২ লাখ ২৬ হাজারের বেশি রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৮৮ জনের।  তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ সাড়ে ২৩ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫৬৩ জনের। আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১১০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৮০১ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন ভুক্তভোগী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au