আন্তর্জাতিক

গোয়েন্দা নজরদারিতে মিয়ানমারের সব মন্ত্রী-এমপি

  • 6:16 am - July 24, 2020

নতুন সময় ডেস্ক : মিয়ানমারে অবসান হচ্ছে না সামরিক হস্তক্ষেপ।  দেশটিতে দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলেও কার্যত শাসন চলছে সামরিক। সেখানকার সাবেক সামরিক একনায়ক সরকারের মতোই বর্তমান সরকারের মন্ত্রী ও এমপিদের সবাই দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত গোয়েন্দাদের নজরদারির শিকার হচ্ছেন। এমনকি একজন মুখ্যমন্ত্রীও এই নজরদারির বাইরে নেই। এ জন্য সামরিক গোয়েন্দা বাহিনীর ওপর ক্ষুব্ধ মন্ত্রীদের অনেকেই।

নজরদারি বন্ধ করতে বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে গোয়েন্দা অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। খবর ইরাবতীর। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সামরিক শাসনামলের মতোই স্টেট কাউন্সেলর অং সান সু চি’র বর্তমান সরকারের প্রত্যেক মন্ত্রীই সেনানিয়ন্ত্রিত গোয়েন্দাদের তীক্ষ্ণ নজরদারিতে রয়েছেন। বিষয়টি আমলে নিয়ে রোববার এক সংবাদ সম্মেলন থেকে গোয়েন্দা বিভাগের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বেশ কয়েকজন কর্মকর্তাকে বের করে দেন মান্দালয় প্রদেশের মুখ্যমন্ত্রী জ মিন্ট মং।

ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এদিন মিয়ানমারের এক জাতীয় দিবস অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন জ। মুখ্যমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি ঢুকে পড়েন স্পেশাল ব্রাঞ্চের বেশ কয়েকজন কর্মকর্তাও। অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়, মুখ্যমন্ত্রী জ বেশ ক্ষোভের সঙ্গেই স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের মিটিং রুম থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন, ‘এখান থেকে এখনই বেরিয়ে যাও। এখানে তোমাদের কোনও কাজ নেই।’ ওই কর্মকর্তাদের সামনেই তিনি নজরদারির বিষয়টি তোলেন। বলেন, ‘কোনও নজরদারিই গ্রহণযোগ্য নয়। গোয়েন্দা কর্মকর্তাদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।’

১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে বেশির ভাগ সময়ই সেনা শাসনের অধীনে ছিল মিয়ানমার। এ সময়ে সামরিক গোয়েন্দা বাহিনী ব্যবহার করে সরকারবিরোধী কমকাণ্ডের অভিযোগ এনে বহু রাজনীতিক ও অধিকার কর্মীকে জেলে ঢুকানো হয়েছে। এর মধ্যে ১৯৮৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তৎকালে গণতন্ত্রপন্থী দল এনএলডির বহু নেতাকর্মীকে হয়রানি করা হয়। সে সময় মান্দালয়ের মুখ্যমন্ত্রী জ মিন্টও জেল খেটেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au