প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
পিরোজপুর : পিরোজপুরে সকল প্রতিষ্ঠান সরকারী ভাবে বন্ধ ঘোষণার মধ্যেও জেলা আইনজীবী সমিতিতে সরকারী নিয়ম ভেঙ্গে আইনজীবীদের একত্রিত করে ঘন্টাব্যাপী মিটিং করার অভিযোগ উঠেছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার বিরুদ্ধে। এই বিষয়ে এ্যাডভোকেট শহিদুল হক খান পান্না বলেন, সরকারী নির্দেশনা মেনে আমরা জেলা আইনজীবী সমিতির অফিস বন্ধ করে দিয়েছি কিন্ত আজ বুধবার সকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার জোর করে অফিস সহকারী নির্মলের থেকে চাবি নিয়ে আইনজীবীদের নিয়ে মিটিং করেছেন। এখন এ সময় সরকারী নির্দেশনা অমান্য করে আইনজীবী সমিতির অফিসে আইনজীবীদের একত্রিত করে মিটিং করার কারন আমরা জানি না।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহিদুল হক খান পান্না আরো বলেন, আমাদের না জানিয়ে জোর করে চাবি নিয়ে আইনজীবী সমিতিতে খুলে আইনজীবীদের একত্রিত করে মিটিং করা সম্পূর্ন বেআইনি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
জেলা আইনজীবী সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি তবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার আমাদের কাউকে কিছু না জানিয়েই আইনজীবী সমিতিতে আইনজীবীদের নিয়ে একত্রিত হয়ে মিটিং করেছেন। তিনি কোন বিষয়ে মিটিং করেছেন তা আমি জানি না। তবে এখন সরকারী নির্দেশনা অমান্য করে আমাদের না জানিয়ে এভাবে মিটিং করাটা ওনার উচিত হয়নি।
তবে এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au