প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় : রাজশাহী ও পাবনার আরও ১০০ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীর ৮১ জন ও পাবনার ১৯ জন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। আজ বৃহস্পতিবারের রামেক ল্যাবের তথ্য অনুযায়ী রাজশাহীতে আড়াই হাজার করোনা আক্রান্ত রোগি ছাড়াল। এতে করে রাজশাহী জেলায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ হাজার ৫১০ জনে।
আর নগরীতে আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৯৯৫ জনে। এর আগে গতকাল বুধবার (২২ জুলাই) জেলা সির্ভিল সার্জনের তথ্য অনুযায়ী জেলায় আক্রান্ত ২ হাজার ৪২৯ জন ও নগরীতে ১৯১৪ জন।
রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ফাইসাল আলম জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৭৮ নমুনার ফলাফল এসেছে। এতে ১০০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রাজশাহী নগরীর ৮১ জন ও পাবনার ১৯ জন।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও পাবনার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজিটিভ এসেছে। নতুন ৮১ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫১০ জনে। এর মধ্যে ১ হাজার ৯৯৫ জনই সিটি করপোরেশন এলাকার। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৪৮, চারঘাটে ৪৫, পুঠিয়ায় ৩৮, দুর্গাপুরে ৩৩, বাগমারায় ৫৬, মোহনপুরে ৭৪, তানোরে ৬৭, পবায় ১২৩ এবং গোদাগাড়ীতে ৩১ জন করোনা রোগি শনাক্ত হয়।
রাজশাহীতে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ১১ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। এর মধ্যে নগরীতে ৫৪৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৬৪৭ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে ২৯ জন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au