প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আরিফ রববানী,(ময়মনসিংহ): ময়মনসিংহ ত্রিশালে উপজেলা পরিষদ সভা কক্ষে সোমবার সকালে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলায় জুন ২০২০ মাসের অপরাধ-চিত্রের বিবরণ তুলে ধরা হয় এবং একই সাথে আসন্ন ঈদুল আযহার পশুর হাটে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নিয়ম নীতি মেনে মানুষের সমাগমসহ সভায় স্পর্শ কাতর অপরাধ যথা খুন, ধর্ষণ, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, শিশু পাচার ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা হয়।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ময়মনসিংহ ত্রিশাল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রাখতে সবাই আন্তরিক ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খল রক্ষা ও অপরাধ নির্মূলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। আইন-শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম,ওসি মাহমুদুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au