সারাদেশ

বসত ভিটা ছেড়ে বাঁচতে পরিবার ও গরু ছাগল নিয়ে ব্রীজে উপরে অবস্থান!

  • 10:26 am - July 23, 2020
বসত ভিটা ছেড়ে বাঁচাতে পরিবার ও গরু ছাগল নিয়ে ব্রীজে উপরে অবস্থান!

মোঃ রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : করোনায় যখন সারা দেশে জনজীবন বিপর্যস্ত তখন টাঙ্গাইলের মির্জাপুরে বন্যায় জনজীবনে নতুন করে যুক্ত হয়েছে অসহনীয় কষ্ট আর ভোগান্তি। বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব মানুষের কষ্টের কোন শেষ নাই। অনাহারে আর খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে।

একদিকে করোনার ভয়াভহ মহামারীতে সারা বিশ্বের মত বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশী এবং অর্থনৈনিক ঘাটতিতে দেশ এখন অচলা অবস্থার সম্মুখীনে।

সেই বিপদ না কাটতেই আবার যুক্ত হয়েছে আরেক দূর্যোগ বন্যা। বন্যার পানিতে ডুবে যাওয়া অসহায় মানুষ গুলোর আত্মচিৎকার সরজমিনে কাছে না গেলে কেউ বুজবে পারবে না।

করোনা ভাইরাসে কয়েক মাস আগেও যে শ্লোগান ছিল বাহির থেকে ঘরে অবস্থান কর আর এখন ঘর থেকে বাহিরে আসতে হচ্ছে জিবন বাঁচাতে। এখন ভয় করোনার নয় ভয় হচ্ছে বন্যার পানিতে ডুবে যাওয়া। সাধারন মানুষ গুলো ধারনা করছে আলোচিত সেই (১৯৮৮ / ৯৮) বন্যার মত পানি হওয়ার সম্ভাবনা।

ভারতের আসাম থেকে বন্যার পানি বাংলাদেশের উত্তরা অঞ্চল দিয়ে প্রবেশে ওজানের পানি এবং কয়দিন যাবৎ অতি বৃষ্টির ফলে এই বন্যার পানির বৃদ্ধির কারণ।

গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬১ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মির্জাপুর উপজেলায় সেই পানির প্রভাবে তলিয়ে গেছে শতাধিক বাড়ি ঘর, রাস্তা-ঘাট, ফসলি জমি,মাছের খামার, শিক্ষা প্রতিষ্ঠানসহ ও কমিউনিটি ক্লিনিক চিকিৎসালয় ।

জন প্রতিনিধির সূত্রে, মির্জাপুর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে প্রায় ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ বিশাল জনগোষ্ঠী পানিবন্দি হয়ে পড়েছে। মির্জাপুর পৌর এলাকার ২নং/ ৪নং/৫নং ওয়ার্ডের প্রায় শতভাগ মানুষ এখন পানিবন্দি। তারমধ্যে ২ নং ওয়ার্ডে গার্মেন্টস কর্মী সুলতানের বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং একই ওয়ার্ডে এশিয়া খ্যাত কুমুদিনী হাঁসপাতালের ভিতরেও এখন পানি ঢুকে গেছে। সব মিলিয়ে উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি বলে জানা গেছে।সরজমিনে মির্জাপুর উপজেলা ও পৌরসভা এলাকাসহ উল্লেখ্যযোগ্য হল মহেড়া, ভাদগ্রাম, লতিফপুর, বহুরিয়া, আনাইতারা, বানাইল, ভাওড়া, জামুর্কী, উয়ার্শী, তরফপুর ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে পানিতে বাড়ি ঘর তলিয়ে যাওয়া আশ্রয়হীন হয়ে পড়া মানুষের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে।

বসত ভিটা ছেড়ে বাঁচাতে পরিবার ও গরু ছাগল নিয়ে ব্রীজে উপরে অবস্থান!

তারমধ্যে গৃহপালিত পশু ও ধান নিয়ে বিপাকে পড়া কৃষকরা পানিতে ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় কারনে ব্রিজের উপর ও উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন ফতেপুর ইউনিয়নের হাঁড়ভাঙ্গা গ্রামের সামাদ, রফিক, জহুরুদ্দদির ১৪ জন সদস্য সহ অনেক পরিবার।

দূর্ভোগ দেখা দিয়েছে খাদ্য ও স্যানিটেশন ব্যবস্থার চরম সংকটে। একই ইউনিয়নের বহনতলী গ্রামের বিমল সরকার বলেন, বরাবরের মতো এবারও বেশকিছু বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে তারমধ্যে হিলড়া উত্তর পাড়ার প্রধান রাস্তা এখন নদী গর্ভে।
সকল পরিস্থিতি মোকাবেলার জন্য জানতে চাইলে মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন,, পরিস্থিতি নিয়ত্রনে প্রথমে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্যামুক্ত রয়েছে সেগুলোকে আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করেছি।

খাদ্য সংকট মোকাবেলায় প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ২৭ টন চাল বিতরণ করা হচ্ছে এবং সামনে সরকারি বরাদ্দ আরো বাড়ানো হবে। যেখানে যতটা প্রয়োজন সেখানে (ইউপি) চেয়ারম্যান এর মাধ্যমে চাল দেয়া হচ্ছে। পানি বন্দি মানুষ যারা আশ্রয়হীন তাদেরকে নৌকা যোগে হলেও ত্রাণ সামগ্রী পোছিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন বাণবাসী মানুষের পাশে থাকতে হটলাইন নাম্বার,,,,01300748287,,,, সেবা চালু করেছি এতে করে মানুষের অনেকটায় উপকারে আসবে।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au