লাইফস্টাইল

আসল ইলিশ মাছ চেনার উপায়

  • 5:59 am - July 23, 2020

মাছ ছাড়া একটা দিনও খাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় আমাদের জন্য। মাছে খেয়েই পাওয়া যায় পুষ্টি ও তৃপ্তি। আমাদের রয়েছে চিংড়ি, শোল, গজার, কই, শিং, মাগুর, পুঁটি, পাবদা, টেংরা, বাইলা, টাকি, বাইম, বাঁশপাতা, রুই, কাতল, মৃগেল, ফলি, সরপুঁটি, বোয়াল, ভেটকিসহ হাজারো প্রজাতির মাছ। কারো পছন্দ ছোট মাছ, কারো বা বড় পাঙ্গাশ-বোয়াল।

এতো মাছের নাম বলা হলেও এখনো সেরা স্বাদের ইলিশের কথাই বলা হয়নি। সব মাছের সেরা, সবার পছন্দের তালিকায় প্রথমেই যে মাছের নামটি আসে তা তো মাছের রাজা ইলিশই হবে। আমরা ভাগ্যবান যে আমাদের এখানেই রয়েছে এই চমৎকার স্বাদের মাছটি। ভাজা, ভুনা, ঝোল, ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে সব ভাবেই খাওয়া যায় এই প্রিয় মাছ।

বর্ষা মৌসুম চলছে, এখনই বাজারে পাওয়া যাচ্ছে নদীর ইলিশ। তবে সারা বছরই বাজারে কম বেশি ইলিশ পাওয়া যায়। ইলিশের স্বাদ নির্ভর করে এলাকার ওপর। যেমন পদ্মার ইলিশের চেয়ে স্বাদে ভিন্ন বরিশালের ইলিশ। ইলিশ শুধু স্বাদের জন্যই সেরা নয়, এর পুষ্টিগুণও রয়েছে প্রচুর। এতে ভিটামিন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাসিয়াম আয়রন ও সেলেনিয়ামের গৌণ খনিজ লবণ রয়েছে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক উৎস্য যা হৃদরোগের ঝুঁকি কমায়।

ইলিশ কেনার সময় ভালোমানের দেশি ইলিশ চিনে কিনতে হবে। নয়ত ইলিশের স্বাদ যেমন পাওয়া যাবে না, তেমনি টাকাগুলোও নষ্ট হবে।
কারণ বাজারে ঠিক ইলিশের মতো দেখতে সার্ডিন মাছও পাওয়া যায় অনেক সময়। অসাধু ব্যবসায়ীরা এগুলো ইলিশ বলেই বিক্রি করে। এজন্য হতে হবে সচেতন, চিনতে হবে রুপালি মাছের আসল রাজাকে। তবেই পাওয়া যাবে রাজকীয় স্বাদ।

সার্ডিন মাছ জেলেদের কাছে পরিচিতি চন্দনা, যাত্রিক, টাকিয়া, পানসা, খায়রা ও সাগর চাপিলা নামে। কিন্তু শহরে এনে অসাধু ব্যবসায়ীরা সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ বলেই বিক্রি করে।

জেনে নিন সার্ডিন ও আসল ইলিশ চেনার উপায়:
• সার্ডিন বা চন্দনা ইলিশের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ইলিশ বেশ বড় (৭৫ সেন্টিমিটার পর্যন্ত) হয়ে থাকে।

• সার্ডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোতা। ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সূচালো।

• সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে। ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেটা সাদাটে

• সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়। আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট

• সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার উৎসে একটি কালো ফোঁটা রয়েছে। আসল ইলিশের কানকুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা (a series of small spots) থাকে।

তথ্য সূত্র: (জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত গ্রন্থ, পৃষ্ঠ-৭৯ থেকে ৮২)
বেশি বেশি দেশি মাছ খান, শরিরের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au