সারাদেশ

রাস্তায় পরে থাকা গাছ কেটে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বারহাট্টা থানার ওসি

  • 2:32 am - July 23, 2020

মামুন কৌশিক, বারহাট্টা প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।মানুষের সেবাই হল পরম ধর্ম। নেত্রকোণার বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন।এবার গভীর রাতে রাস্তায় হেলে পরা গাছ সরিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়,রাত তিনটার দিকে বারহাট্টা থানার টহল টিম পৌঁছায় মোহনগঞ্জ রোডের অতিথপুর বাজারে।সেখান থেকে মাত্র ২৫০ গজ দূরেই একটা রেন্টি গাছ রাস্তায় হেলে পরে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।তাৎক্ষণিক রাতেই স্থানীয় লোকজন এবং নিজেদের ডিউটি অফিসার দের নিয়ে করাত ও অন্যান যন্ত্রাংশ আনিয়ে গাছটি কাটার ব্যবস্থা করান ওসি মিজানুর রহমান।এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান যে, হঠাৎ আমার ঘরে কাছে একজন ডাকছিল চাচা বাড়িতে আছেন।বের হয়ে দেখি উনি একজন পুলিশ।আমাকে উনি বলেন যে, রাস্তায় একটা গাছ পরে গেছে চলেন আমরা সবাই মিলে গাছটি সরিয়ে ফেলি যাতে সকালে মানুষজনের চলাচলে অসুবিধা না হয়।ওই পত্যক্ষদর্শী এবং গাছ সরানোর কাছে অংশ নেওয়া লোকটি আরও বলেন যে, ওসি সাব গাছ সরানোর কাজ নাও করতে পারতেন তিনি আসলেই একজন ভাল লোক। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন যে, রাত তখন ০৩ঃ০০ টা বাজে আমি রাত্রীকালীন ডিউটি তদারকি সহ নেত্রকোণা মোহনগঞ্জ রোডে টহল দিচ্ছি। উক্ত রোডের অতীত পুর নামক স্থানে (অতীথ পুর বাজার হতে অনুমান ২৫০ গজ পশ্চিম দিকে) পৌছার পর দেখি রাস্তার পাশের একটি রেন্টিগাছের গোড়া হতে মাটি সরে যাওয়ায় রাস্তার উপর হেলে পড়েছে । দুদিকে গাড়ি চলাচল বন্ধ। রাস্তার পাশে পানি, পানি পার হয়ে পাশের বাড়ির লোকজনদের ডেকে উঠিয়ে তাদের নিকট হতে দা, কুঠার নিয়ে তাদের সহায়তায় গাছ কেটে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা। গাছের ডাল গুলো বড় হওয়ায় দা,কুঠার দিয়ে কাটা সম্ভব হচ্ছিল না।তাই আমার একজন অফিসারকে পাঠিয়ে বড় করাত সহ লোকজন জনদের ঘুম থেকে ডেকে আনা হলো। তারপর আমার পুলিশ সদস্য সহ ডেকে আনা অন্যান্যদের সহায়তায় প্রায় দেড় ঘন্টা পরিশ্রম করে রাত সাড়ে চারটার দিকে গাছটি সরিয়ে রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হলো।ধন্যবাদ যারা এ-ই গভীর রাতে পুলিশের ডাকে সারা দিয়ে সহায়তা করেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au