Lead News

করোনার মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বন্যা

  • 4:20 pm - July 22, 2020
করোনার মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বন্যা

ঢাকা : করোনার প্রাদুর্ভাবের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ পড়েছে বন্যার কবলে। ভারতের আসাম, চীন ও নেপালের বেশ কিছু অঞ্চলের মানুষ বন্যায় পানিবন্দী জীবন কাটাচ্ছেন। গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ। তিনদেশের বন্যায় প্রাণ গেছে প্রায় আড়াইশ মানুষের। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সমুদ্র উপকূলীয় ঘরবাড়ি পড়েছে ভাঙনের কবলে।

টানা বর্ষণে ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে ভারতের আসামে। ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজ্যটির ২৬শ’র বেশি গ্রাম। ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ দিশেহারা। রাজ্যটির বেশিরভাগ নদীর পানিই এখন বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, বলছে পানি সম্পদ মন্ত্রণালয়।

ভারতের উত্তরের রাজ্য বিহারের অবস্থাও ভয়ানক। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। বন্যার থাবা থেকে রক্ষা পায়নি আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যটির ৯০ শতাংশই এখন পানির নিচে। নয়টি গণ্ডারসহ বন্যায় প্রাণ গেছে শতাধিক প্রাণীর।

বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে নেপালের পার্বত্য এলাকা ও দক্ষিণের সমতল অঞ্চল। দেশটিতে বন্যায় প্রাণ গেছে শতাধিক মানুষের, নিখোঁজ রয়েছে অন্তত ৫০ জন। গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। আগামী কয়েকদিনও দেশটিতে বন্যা অব্যাহত থাকবে এবং আরো প্রাণহানির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

এদিকে, গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যা দেখেছে চীন। গত দুই মাস ধরে চলা বন্যায় দেশটির সবচেয়ে বড় তিনটি বাঁধ বেশে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে চলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উহান শহর, আনহুই, জিয়াংশি ও ঝেঝিয়াং প্রদেশের মানুষ। চীনের ইয়াংজি নদী ও পয়্যাং হ্রদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au