সারাদেশ

দিনদিন আরও অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি

  • 5:19 am - July 21, 2020

নতুন সময় ডেস্ক : দেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। অনেক জেলায় ডুবে গেছে প্রধান সড়ক। তলিয়ে গেছে ফসলী জমি ও মাছের ঘের। ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন দুর্গতরা।

এখনো অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগ বেড়েছে পানিবন্দী লাখ লাখ মানুষের। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন স্থানে। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। আছে গবাদি পশুর খাবার সংকট।

প্রবল বর্ষণ ও উজানের ঢলে বেড়েছে নদনদীর পানি। তলিয়ে গেছে শরীয়তপুর-মাওয়া সড়কের বিভিন্ন অংশ।

পানি আরো বেশী হলে ঢাকার সাথে সড়ক পথে শরীয়তপুরের যোগাযোগ বন্ধ হয়ে যাবে বলে জানায় স্থানীয়রা। ডুবে গেছে নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা। খোলা আকাশের নীচে দিন কাটছে অনেকের।

ফেনীর সোনাগাজীর ছোট ফেনী নদীর ৮ টি স্থানের ভাঙনে রাস্তা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ প্রতিবছর বর্ষা এলেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে ছবি তুলে নিয়ে যান, বাঁধের আশ্বাস দেন কিন্তু বাস্তবায়ন নেই।

রাজবাড়ীতে বাড়ছে পদ্মার পানি। জেলার অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিশুদ্ধ খাবার পানির সংকট ও  শিশুদের নিয়ে অভিভাবকরা পরেছেন বিপাকে। বন্যায় শতশত বিঘা জমির ধান,পাট,বাদাম ,বোরো ধানের বীজতলা পানিতে ডুবে যাওয়ায় চিন্তিত কৃষক

কুড়িগ্রামে অবিরাম বৃষ্টির কারণে ধরলা নদীর পানি ২০ সেন্টিমিটার বেড়েছে। ব্রহ্মপূত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বিপদসীমার উপরে। বন্যার পানি প্রবেশ করে চিলমারী উপজেলা শহরসহ নতুন করে আরে ৫০গ্রাম প্লাবিত হয়েছে। এনিয়ে জেলার ৩ লক্ষ পানিবন্দী মানুষ মানবেতর জীবন যাপন করছে। জেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের ৪৭৫টি গ্রাম পানির নীচে তলিয়ে আছে।

টাঙ্গাইলে যমুনাসহ সব নদীর পানি কমলেও জেলার পূর্বদিকের উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ছোনকা পাড়া ব্রিজ বন্যার পানির তোড়ে ভেসে যাওয়ায় বাসাইল উপজেলা সদর থেকে কাঞ্চনপুর ইউনিয়ন সড়কটি বন্ধ রয়েছে। এদিকে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কিছুটা কমেছে।

বাসাইল ও মির্জাপুর উপজেলায় বেশ কয়েকটি সড়ক ও সেতু ধ্বসে যাওয়ায় ভেসে গেছে অনেক গ্রাম। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তলিয়ে আছে পানিতে। জেলা প্রশাসক জানান শহর রক্ষা বেড়িবাঁধ রক্ষায় পদক্ষেপ নেয়া হয়েছে।

সিরাজগঞ্জে জেলার সার্বিক বন্যার পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা দুর্গত মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে পানি বাহিত রোগ। রয়েছে খাবারের অভাব।

গাইবান্ধায় তিস্তা, ঘাঘট, যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। দুর্ভোগ বেড়েছে মানুষের। এইসব এলাকায় খাদ্যাভাব, পানির সংকট ও পয়:নিস্কাশন সমস্যা প্রকট। অন্যদিকে ত্রান বিতরণ নিয়েও আছে নানা অভিযোগ।

সিলেটের দ্বিতীয় দফা বন্যার পানি বাড়িঘর থেকে নামার আগেই আবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা-কুশিয়ারার পানি। নিম্নাঞ্চলের বহু এলাকা এখনো পানিতে ডুবে আছে।

ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। এছাড়া সরদপুর, চরভদ্রসন ও ফরিদপুর সদর উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে গো-খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au