আন্তর্জাতিক

আক্রান্ত বাড়লেও মৃত্যু কমেছে যুক্তরাষ্ট্রে

  • 6:18 am - July 20, 2020

নতুন সময় ডেস্ক : বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আজ আক্রান্ত সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৫ হাজার ২৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন যা আগের দিন ছিল ৬৩ হাজার। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১২ জন। যা আগের দিনের তুলনা ৩ হাজারের বেশি কম। গত দিন মারা গিয়েছিলেন ৩ হাজার ৭৪৯ জন। তারও আগের দিন মারা যান ৯২৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৮৯ জন মানুষে। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯৮ হাজার ৫৫০ জন। যুক্তরাষ্ট্রে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) এমনটি জানানো হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু ও সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় ব্রাজিল। যুক্তরাষ্ট্র কখনও সংক্রমণে কখনও বা প্রাণহানিতে নিজেই নিজের রেকর্ড ভেঙেছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ৩৪ হাজার ১৬৪ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৩ জনের। ফ্লোরিডায় সংক্রামণ এক লাফে ৩ লাখ ৫০ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সেখানে ৪ হাজার ৯৮৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১০ জন। যেখানে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮২ হাজার ৯৮৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭৮১ জনের। ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা প্রায় ১ লাখ ৬২ হাজার ৭৫০ জন। এর মধ্যে ৭ হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৬২৪ জন। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৭৬১ জন মানুষ। জর্জিয়ায় ১ লাখ ৪৩ হাজার ১২৩ জন। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ১৭৩ জনের। ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ৫৩৪ জন। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৩১ জনের। এদিকে পেনসিলভেনিয়ায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৭ হাজার ৮৪ জন মানুষ।

উল্লেখ্য, একদিনে বিশ্বেও করোনায় শনাক্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত ১ কোটি ৪৬ লাখের বেশি। করোনা মহামারিতে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৬ লাখ ৯ হাজার মানুষ। আর সুস্থ হয়েছেন ৮৮ লাখের বেশি মানুষ। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে মানবদেহে প্রথম এ ভাইরাসটি ধরা পড়ে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au