প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আবির হোসাইন, শাহিন : যমুনাতীর ঘেসা উপজেল বেলকুচিতে বন্যার কারনে মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ।একদিকে করোনা অন্যদিকে বন্যার প্রভাবে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন যাত্রা।
এই বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষের কাছে পৌছে দিয়েছেন বেলকুচি উপজেলার সুযোগ্য চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। উপজেলার বেলকুচি ইউনিয়ন বন্যা কবলিত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়ম ১৮ (জুলাই) শনিবার সকালে বেলকুচি ইউনিয়নে ২১৫ জন বন্যার্ত হতদরিদ্র পরিবারের মাঝে ২১৫ শত প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থ বছর ২০১৯-২০২০ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটের উপহার সামগ্রী মধ্যে রয়েছে, মিনিকেট চাল ১০কেজি, ১কেজি মসূরী ডাল, লবন ১ কেজি, চিরা ২ কেজি, সয়াবিন তৈল ১কেজি, ৫০০গ্রাম নুডলস।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান, বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, যমুনা টিভির স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au