রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর মৃত্যুতে মেয়র আনিছের শোক
ময়মনসিংহ, আরিফ রববানী: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিশাল উপজেলার জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ)।
মেয়র আনিছ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (৬৭) শুক্রবার (১৭ জুলাই) রাত সোয়া ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জের মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিআরডিবি’র সভাপতি, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন “প্রবাহ” এর সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ৯ ভাইবোনের মধ্যে আবদুল হাই ছিলেন ৮ম।
নতুন সময়/টিআই