প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: “মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানকে সামনে রেখে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ৩ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ফলজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ১৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় মাননীয় বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর তত্বাবধানে এ বৃক্ষ রোপন কর্মসূচি সফল করতে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। তারানগর ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ও স্কুলের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক।
বড় মনোহরিয়া তারা মসজিদ সংলগ্ন নতুন রাস্তাসহ অত্র ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ১৮ শতাধিক ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম স্বপন, যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, নিরব আহমেদ রিপন, হিমেল আহমেদসহ অন্যান্যরা।
তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক বলেন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে অর্থবহ করে তুলতে সকলকে স্বতঃস্ফূর্ত হয়ে বৃক্ষ রোপন করা প্রয়োজন।
তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের উচিত প্রতিবছর ৩টি করে বৃক্ষরোপণ করা । উপজেলা থেকে প্রদত্ত ১৮শ সহ আরো ২২০০ বৃক্ষের চারা নিজ উদ্যোগে ক্রয় করে মোট ৪০০০ চারা গাছ রোপণ করা হবে। ইতোপূর্বে আমরা তারানগরের বিভিন্ন রাস্তায় সারে তিন হাজার চারা রোপণ করেছি। এছাড়া গাছ আমাদের সকলের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো উচিৎ। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে সবুজের বুকে লাল সূর্যের আলো ছড়াই।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au