পরিবেশ

ময়মনসিংহে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার-ডিসিও এসপি

  • 3:15 pm - July 16, 2020

আরিফ রববানীঃ(ময়মনসিংহ): মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ, বাড়াই বন” এ প্রতিপাদ্যাকে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় বন অধিদপ্তর কর্তৃক সারাদেশব্যাপী চারা বিতরণ ও রোপণের কর্মসূচী গ্রহণ করা হয়।

১৬ই জুলাই বৃহস্পতিবার “জাতীয় বৃক্ষ রোপণ ও অভিযান ও বৃক্ষমেলা- ২০২০ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারা রোপণের অংশ হিসেবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। একটি বনজ, একটি ফলদ ও একটি ঔষধী মোট ৩টি চারা রোপণ কার্যক্রম উদ্ধোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী কর্তৃক রোপণের পরপরই জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগ এর আয়োজনে ময়মনসিংহ জেলার সদর উপজেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে তেঁতুল, জারুল, বহেরা, জাম, আম ও অর্জুন এই ৬ প্রজাতির চারা রোপণ করেন বিভাগীর কমিশনার কামরুল হাসান এনডিসি,জেলা প্রশাসক মিজানুর রহমান,পুলিশ সুপার আহমার উজ্জামান। এর মধ্যে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি একটি তেঁতুল গাছের চারা, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান একটি জারুল গাছের চারা, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, (পিপিএম সেবা) একটি জাম গাছের চারা, বিভাগীয় বন কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন একটি অর্জন গাছের চারা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম একটি আম গাছের চারা ও কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বহেরা গাছের চারা রোপণ করেন।

পরিশেষে দেশ ও জাতীয় কল্যাণ,করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশবাসীর হেফাজত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

নতুন সময়/মীম

এই শাখার আরও খবর

কুরবানির পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ ও নির্ধারিত স্থানে ফেলতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

ঢাকা: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও…

ইতালির ভেনিসে বাড়ছে পর্যটকদের ভিড়, বিভিন্ন শহর হতে আসছে বনভোজনে

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : শীত মৌসুম শেষ হবার সাথে সাথে ইতালির পর্যটন নগরী জলকন্যা খ্যাত ভেনিসে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে…

ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে প্রবল : টেকনাফে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমে জানিয়েছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির যে গতিপ্রকৃতি,…

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্সিলর মানিকের মাংস ও চাল বিতরণ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাংস ও…

বর্ষার দূত ‘কদম ফুল’ পাখা মেলে আছে

জিল্লুর রহমান জয়: কদম ফুলকে বলা হয় বর্ষার দূত।রূপসী তরুর অন্যতম রূপবতী হলো কদম ফুল। গাছে গাছে সবুজ পাতার ডালে শ্রাবণের এই ভরা মৌসুমে বিলুপ্ত…

পরিবেশ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৭তম বাংলাদেশ

পরিবেশগত পারফরম্যান্স সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১৭৭তম হয়েছে বাংলাদেশ। এ তালিকায় সবার তলানিতে রয়েছে প্রতিবেশী ভারত। আরেক প্রতিবেশী পাকিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে একধাপ ওপরে।…

চট্টগ্রাম বন্দরে ২৬৫ কনটেইনার বিপজ্জনক কেমিক্যাল

চট্টগ্রাম; চট্টগ্রাম বন্দর ২৬৫ কনটেইনার বিপজ্জনক কেমিক্যাল এবং বিস্ফোরকদ্রব্য নিয়ে চরম ঝুঁকিতে। এ ছাড়া, বন্দরের শেডে রয়েছে আরও ৩৪২ মেট্রিক টন ধ্বংসযোগ্য কেমিক্যাল। বিএম কনটেইনার…

দিনাজপুরের হিলিতে বেড়েছে তাপমাত্রা

দিনাজপুরের হিলিতে বেড়েছে তাপমাত্রা। এ সময় কমেছে শীতের প্রকোপ। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিরাজমান মৃদু শৈত্যপ্রবাহটি প্রশমিত হয়েছে। ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au