ধর্ম

ময়মনসিংহে এরশাদের মৃত্যু বার্ষীকিতে জেলা তরুণ পার্টির কর্মসুচী সম্পন্ন

  • 9:02 am - July 16, 2020
ময়মনসিংহে এরশাদের মৃত্যু বার্ষীকিতে জেলা তরুণ পার্টির দুইদিন ব্যাপী কর্মসুচী সম্পন্ন

আরিফ রববানী,(ময়মনসিংহ): ময়মনসিংহে দুই দিন ব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচী ও বিশাল আয়োজনের মাধ্যমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি,সাবেক বিরোধী দলীয় নেতা ৬৮হাজার গ্রামের উন্নয়নের কারিগর পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ -এর ১ম মৃত্যু বার্ষিকী গভীর শ্রদ্ধার সাথে ও পালন করেছে ময়মনসিংহ জেলা তরুণ পার্টি।

দলের প্রতিষ্ঠাতা সাবেক এই নেতার প্রথম মৃত্যু বার্ষীকি স্মরণীয় করে রাখতে ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টি আয়োজনে দুইদিন ব্যাপী কর্মসুচীর আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠান মালার মধ্যে ১৪ই জুলাই মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্র নায়ক আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদের নেতৃত্বে তরুণ পার্টির নেতাকর্মীরা।

পরে বাদ আছর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতির ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীর স্টার কমিউনিটি সেন্টারে স্মরণ সভার আয়োজন করে জাতীয় তরুণ পার্টি। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।

জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার ।এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ এর স্মৃতিচারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান অতিথি মাহফিজুর রহমান বাবুল। তিনি বলেন স্বাধীনতার পর এদেশে যত উন্নয়ন কর্মকান্ড সংগঠিত হয়েছে তার কারিগর মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন যত দিন এদেশ থাকবে ততদিন পল্লীবন্ধুর অবদান অবিস্মরণীয় ও স্মৃতি হয়ে থাকবে। এসময় তিনি প্রয়াত এই নেতার মৃত্যু বার্ষীকির দিনে বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন দেওয়ায় তীব্র নিন্দা জ্ঞানপন করেন। ময়মনসিংহের স্টার কমিউনিটি সেন্টারে বিকাল ৫টা জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদের ব্যবস্থাপনায় ও সদস্য সচিব একেএম সিরাজুল ইসলাম ও একেএম স্বপন মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য মুনির চৌধুরী, সহিদ আমিন রুমি,আবুল কাশেম, হাফিজ উদ্দিন মাষ্টার, জেলা তরুণ পাটি যুগ্ম আহ্বায়ক হানিফ আপন, সাইফুল ইসলাম, উজ্জ্বল খান, মাওঃ সাইফুল ইসলাম, সদস্য, সোলেমান কবির,সদর উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক ইঞ্জিঃ আকাশ,যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,রাতুল আকন্দ, প্রমুখ। এছাড়াও জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

পর দিন ১৫ই জুলাই বাদ জোহর নগরীর আকুয়া জুবলী কোয়ার্টার এলাকায় জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ সদর উপজেলা শাখার সদস্য সচিব আতাউল করিম স্বপনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক কাউছার আহমেদ। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au