সারাদেশ

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • 5:43 pm - July 14, 2020

জিল্লুর রহমান জয় :  রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী শহরটাকে ফুলের বাগানে পরিণত হয়েছে। বিভিন্ন সড়কের আইল্যান্ডে ও পাশে সর্যূমুখী, রঙ্গনসহ নানা বাহারি ফুল শহরের সৌন্দর্য্য ছড়াচ্ছে। নগরের চলমান বিভিন্ন সড়কের উন্নয়ন কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে। রাজশাহীর সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে দেশ বিদেশের আগন্তুকরা দেখতে আসবে।

নগরীর উন্নয়নে সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলতে গিয়ে মেয়র বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়নে পদ্মা নদীর ধার উন্নয়ন করা হবে। রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কার্যক্রম এগিয়ে চলেছে।

তিনি বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। জনগণের ট্যাক্সে এ প্রতিষ্ঠানটির সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের আয় বুঝেই ব্যয় করি। সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির নানামূখী উদ্যোগ গ্রহণ করে একটি বৃহৎ তহবিল গঠন করতে চাই। যা দিয়ে আগামী দিনে এ প্রতিষ্ঠানটি স্বাবলম্বী হয়ে চলবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান দায়িত্বকালে কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা, লাইসেন্স পরিদর্শক মোঃ রেজাউল করিম।

এ সময় রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত  সচিব মোঃ আলমগীর কবির, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মাননীয় মেয়র বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রকৌশল বিভাগ, হিসাব বিভাগের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au