নুরুল ইসলাম বাবুল এর মৃত্যু তে ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের শোক প্রকাশ
জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ : যমুনা গ্রুপের চেয়ারম্যান যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পএিকার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী , বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠন ও সংবাদিক নেতৃবৃন্দ ।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে সামাজিক গন যোগাযোগ মাধ্যমের প্রবাসী বাংলাদেশীরা শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের শীর্ষ স্হানীয় ব্যবসা প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান এর মৃত্যুতে আমরা শোকাহত ।
দেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও শিল্প উৎদ্দোক্তা কে হারালো। এদিকে ইউরোপের সর্ব বৃহৎ সাংবাদিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক সংক্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মুনির , সহ সভাপতি ও যমুনা টেলিভিশন এর সহকর্মী জাকিহোসেন সুমন, ও সাধারন সম্পাদক বকুল খান সহ অন্যান্ন রা।
নতুন সময়/টিআই