মিডিয়া

গোপালগঞ্জে করোনায় সংবাদ কর্মী ওমর আলীর মৃত্যু

  • 3:56 pm - July 14, 2020
গোপালগঞ্জে করোনায় সংবাদ কর্মী ওমর আলীর মৃত্যু

প্রতিনিধি, গোপালগঞ্জ:   গোপালগঞ্জের মুকসুদপুরে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এম ওমর আলী (৪৮) সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে। ১৩ জুলাই সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মুকসুদপুর উপজেলায় ৫ জনের মৃত্যু হলো।

করোনায় মৃত্যুবরণকারী ওমর আলীর বাড়ি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা গ্রামে। তিনি মুকসুদপুর উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক মুকসুদপুর সংবাদের সংবাদ কর্মী ছিলেন। একই সংগে ওমর আলী জীবন বীমা কপোর্রেশনের মুকসুদপর শাখার ব্যবস্থাপক ছিলেন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান ওই সংবাদ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেশ কয়েকদিন আগে ওমর আলীর করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট দেখা দেয়। ৯ জুলাই তিনি নুমনা দেন এবং ১০ জুলাই তার করোনা সনাক্ত হয়।

 

এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তার গ্রামের বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা গ্রামে দাফন করা হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, মুকসুদপুর উপজেলা এ পর্যন্ত করোনায় ২০৬ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ জন ও মারাগেছেন ৫ জন।

 

নতুন সময়/ শেখ গোপালগঞ্জ

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au