ফিচার

গৌরীপুরের ভাংনামারীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি ও ডিসি

  • 6:01 pm - July 13, 2020
গৌরীপুরের ভাংনামারীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি ও ডিসি

আরিফ রববানী, (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বন্যা কবলিত এলকা সরাসরি সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ ও জেলা প্রশাসক মিজানুর রহমান।

বন্যায় ভাংনামারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙ্গন ধরেছে,যার ফলে ইউনিয়নের কয়েকটি গ্রাম ভেঙ্গে গৃহহীন হয়ে পড়েছে কয়েক শতাধিক মানুষ, ভাঙ্গনের কারণে ঘরবাড়ী,স্কুল প্রতিষ্ঠান,পোল্ট্রি ফার্ম,গো ফার্মসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যাচ্ছে। এমন খবর শুনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ ও জেলা প্রশাসক মিজানুর রহমান।

১৩ই জুলাই সোমবার ভাংনামারীতে ইউনিয়নের ভাটীপাড়া,উজান কাশিয়ার চর,খোদাবক্সপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক। এসময় সাথে ছিলেন-পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, ইউনিয়ন চেয়ারম্যান মফিজুন নূর খোকা। এসময় তারা ভাঙ্গন ঠেকাতে তড়িৎ গতিতে ব্যবস্হা গ্রহন সহ ক্ষতিগ্রস্ত দের সহায়তার আশ্বাস প্রদান করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

কুরবানির পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ ও নির্ধারিত স্থানে ফেলতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

ঢাকা: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au