আন্তর্জাতিক

করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের এক বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন

  • 4:20 pm - April 03, 2020
করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের এক বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন

ভারত : করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের এক বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বাড়িতে ফিরতে না পেরে ওই ভাড়াটের এখন ঠাঁই হয়েছে গাছতলায়।

সুধীর নামের ওই ভাড়াটিয়া কেরালায় ট্রেনের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। সম্প্রতি লকডাউন ঘোষণা করায় পশ্চিমবঙ্গে তার পরিবারের কাছে ফিরে আসেন। স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি বাড়ি ফিরলেও করোনা আতঙ্কে বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

শুক্রবার (৩ এ্রপ্রিল ) ভারতের আনন্দাবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২৩ মার্চ সুধীর কেরাল থেকে বাড়িতে ফেরেন। সেখানে তিনি ট্রেনের পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। সম্প্রতি লকডাউন ঘোষণা করায় কেরাল থেকে ফিরে আসেন তিনি। ক্যানিং থানার তালদি রাজাপুর এলাকায় সোনা ঘরামির বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকেন সুধীর। কেরাল থেকে ফিরে সরকারি নির্দেশ মেনে ক্যানিং মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি পরিবারের কাছে যান। কিন্তু বাড়ির মালিক তাকে বাড়িতে ঢুকতে বাধা দেন। আগামী এক মাস যেন তিনি বাড়িতে না ঢোকেন সেই নির্দেশনাও দেন।

হাসপাতালে শারীরিক পরীক্ষা করিয়েই তিনি বাড়িতে ফিরেছেন বলে জানালেও তাকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। এমনকি গ্রামের লোকজন দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ।

পরে সুধীর আবার ক্যানিং হাসপাতালে চলে যান। শারীরিক সমস্যা না থাকায় তাকে হাসপাতালে ভর্তি নিতে চাননি চিকিৎসকরা। তারা ১৪ দিন হোম কোয়রেন্টিনে থাকার পরামর্শ দেন। কিন্তু বাড়ি ফিরতে না পারায় তা সম্ভব হয়নি।

এ বিষয়ে সুধীর বলেন, বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না দিলে আমি বিডিও অফিসে যাই। তারা আবার আমায় হাসপাতালে পাঠান। সেই থেকে এভাবে হাসপাতাল চত্বরেই গাছের নিচে দিনরাত কাটছে আমার।

এদিকে বাড়িওয়ালা বলছেন, ‘যারাই বাইরে থেকে আসছেন, তাদের বাড়িতে একা থাকার নির্দেশ দেয়া হচ্ছে। আমার বাড়িতে অনেক মানুষ থাকেন। কমন পায়খানা, বাথরুম, টিউবওয়েল সবাই ব্যবহার করি। উনি এখানে থাকলে বাকিদের সমস্যা হতে পারে, তাই উনাকে ১৪ দিন বাইরে থাকতে বলেছি।’

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au