আন্তর্জাতিক

আজ ২ এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস

  • 1:25 pm - April 02, 2020
আজ ২ এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস

ঢাকা: ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাতে ঢাকা শহরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান হানাদার বাহিনী। তারা দ্বিতীয়বার হামলা চালায় কেরানীগঞ্জে।

সেই হামলায় প্রায় ৫০০০ নিরিহ নিরস্ত্র ঘুমন্ত মানুষকে গুলি করে হত্যা করে।শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, জালিয়ে দেয় অসংখ্য ঘরবাড়ি। তখন কেরানীগঞ্জ পরিণত হয় রক্তাক্ত জনপদে। সেই দিন কেরানীগঞ্জের জিঞ্জিরা, কালীগঞ্জ, নজরগঞ্জ, শুভাঢ্যা, আগানগর, নেকরোজবাগ, পটকাজোর, কালিন্দীসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে চলে পাকিস্তানি সেনাদের দ্বারা হত্যাযজ্ঞ। এতে শহীদ হন প্রায় পাঁচ হাজার নারী-শিশু-পুরুষ।

কেরানীগঞ্জবাসির জন্য এটি একটি ভয়াবহ স্মৃতি বিজড়িত দিন। ২রা এপ্রিলের প্রথম প্রহরে স্থানীয় মনুব্যাপারীর ঢাল এলাকার স্মৃতিসৌধে ফুলের তোরা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় কেরানীগঞ্জবাসীর। দিবসটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিবছর।

এতে বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা, কেরানীগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এবং পৃথক পৃথক কর্মসূচি পালন করে আসছে। কিন্তু এবছর নভেল করনাভাইরাসে দিশেহারা গোটা বিশ্ব। প্রাণঘাতী ভাইরাস করানোর থাবায় থমকে গেছে বাংলাদেশসহ গোটা বিশ্ব। তাই এবার করোনাভাইরাসের প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কেরানীগঞ্জ গণহত্যা দিবসের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নাম দিয়ে রাজধানী ঢাকার ঘুমন্ত মানুষের ওপর আকস্মিক হামলা চালায়। জীবন বাঁচাতে বুড়িগঙ্গা নদী পার হয়ে কেরানীগঞ্জে বিভিন্ন গ্রামে আশ্রয় নিতে থাকেন তারা।২ এপ্রিল ফজরের নামাজের পর মিটফোড হাসপাতালের ছাদ, সদরঘাট, বাদামতলী ও সোয়ারীঘাট থেকে কেরানীগঞ্জের ওপর গুলি, মটারশেল নিক্ষেপ করতে থাকে পাকিস্তানি বাহিনী। এতে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, ও কালিন্দী ইউনিয়নের লোকজন এবং এসব এলাকায় ঢাকা থেকে এসে আশ্রয় নেওয়া মানুষ জীবন বাঁচাতে আবার চারদিকে ছোটাছুটি করতে থাকে।তারা কেরানীগঞ্জের অন্যান্য নিরাপদ এলাকায় একটু আশ্রয় নেওয়ার জন্য দৌড়াতে থাকে। কিন্তু, এসব মানুষেরা জানতো না যে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের চারদিক থেকে আক্রমণ চালাচ্ছে।

ফলে, প্রাণভয়ে রাস্তা, মেঠোপথ ও ফসলের মাঠ দিয়ে যারা দৌড়ে পালাতে ছিল তাদেরকে পাকিস্তানি বাহিনী ধরে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করে। অনেকে ঘরের ভেতর আবার অনেকে নিচু জায়গায় প্রাণভয়ে আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি।

 

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au