প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
প্রতিনিধি,গোপালগঞ্জ : গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০০১ জনে।
গত ২৪ ঘন্টায় ২৬ জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১২ জন । জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৭৩ জন ।
গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৬ জন। রোববার বেলা ১০ টায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন, মুকসুদপুরে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৬১২৮ টি নমূনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে গোপালগঞ্জ সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮ জন, কোটালীপাড়া উপজেলায় ১৫১ জন, কাশিয়ানীতে ১৮৩ জন, , ও মুকসুদপুরে ২০০ জন জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ৭৮ জন ।
নতুন সময়/শেখ
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au