প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২’জুলাই)সকাল ১১.৩০ নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় করোনা প্রতিরোধ, কোরবানি পশু হাট, বন্যা মোবাবিলা, ত্রাণ, ডেঙ্গু নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ, নাচোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঙ্গম মুন্নি, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,শিবগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি, নাচোল থানার অফিসার ইনর্চাজ সেলিম রেজাসহ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা।
সভায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সন্ধ্যার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া, কোরবানি পশু হাটে ক্রেতা-বিক্রেতার মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও সকল উন্নয়ন কর্মকান্ড চালু রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সময়./ টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au