সারাদেশ

ঢাকা কমিউনিটি হাসপাতালে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

  • 10:38 am - April 01, 2020
ঢাকা কমিউনিটি হাসপাতালে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

ঢাকা: করোনাভাইরাস  (কোভিড-১৯) একটি সংক্রামক রোগ। বর্তমান বিশ্বে করোনাভাইরাস প্রাণঘাতি রূপে অগ্রসর হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সরকারী কর্মসূচী অনুসরনের পাশাপাশি বেশ কিছু কার্যক্রম গ্রহন করেছে। ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সেমিনার, মিটিংসহ যে কোন ধরনের লোক সমাগম সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে।

 

এছাড়া হাসপাতালের প্রবেশ মুখসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে রোগী ও দর্শণার্থীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং  যে সমস্ত স্থানে হাত ধোয়ার ব্যবস্থা নেই সে সমস্ত স্থানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।

 

এসবের পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সের স্টাফদের স্ববেতনে ছুটি প্রদান, ট্রাস্টের অন্তভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। তাছাড়া দেশের নিন্ম আয়ের মানুষদের মাঝে বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী সনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নানা রকম সচেতনতামূলক কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায়  ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি.আই.এস.) কক্সবাজার এর হাকিমপাড়া ও জামতলি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ব্যাপক  সচেতনতামূলক কর্মসূচি গ্রহন করেছে।

 

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এর অঙ্গ প্রতিষ্ঠান পাবনা কমিউনিটি হাসপাতাল ও পাবনার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au