প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আরিফ, ময়মনসিংহ, প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্পসেন্টার গ্রুপের উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১০ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় ফুলপুর পৌরসভা মিলনায়তনে এই উপলক্ষে এক পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া পারভিন লাকি, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, প্রেসক্লাবের সভাপতি ও ফুলতারা ইনফর্মেশন এন্ড হেল্প সেন্টার এর এডমিটর নুরুজ্জামান সরকার নিহার বকুল, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সাংবাদিক সাকিব মিয়া, নুরুল হোসেন, শাহাব উদ্দিন, ফুলতারা ইনফর্মেশন এন্ড হেল্প সেন্টার এর এডমিটর রুবেল মাসুদ, ছাত্র লালন।
অনুষ্ঠান মঞ্চায়ন করেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টার এর এডমিটর তপু রায়হান রাব্বি, ফুলপুর সাংগঠনিক সম্পাদক তাসনোভা নাসরিন নিশু।
ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্পসেন্টারটির গ্রুপের উদ্দোগতা ও পরিচালক দুবাই প্রবাসী রানা শেখ ও জহির মাহমুদ সৌদি প্রবাসী। অনুষ্ঠান চলাকালিন উনারা ভিডিও কলে যুক্ত ছিলেন।
কুইজ প্রতিযোগিতা প্রথম রাউন্ডে প্রথম পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন, তার হাতে বিজয়ী ক্রেস্ট তুলে দেন ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী, পৌর মেয়র আমিনুল হক। কুইজ প্রতিযোগিতায় ২য় বিজয়ী ইটালির প্রবাসী কামরুন নাহার ও ৩য় বিজয়ী লটারির মাধ্যমে শাকিব মিয়া । এর আগে সকল অতিথিদেরকে ফুলদিয়ে বরর্ণ করে নেন ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টার এর এডমিটরা ।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au