প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ হেদায়েত উল্লাহ খোকন( ৩৫)। নিহত খোকনের
আজ শুক্রবার রাত ৮ টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কদমতলী বেগুনবাড়ি ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোঃ কামরুল ইসলাম জানান, নিহত খোকন তার নিজস্ব কারখানা থেকে মোটর সাইকেলে তার নিজ বাসা ঢাকার সিদ্দিক বাজারে যাচ্ছিলেন।পথিমধ্যে কেরানীগঞ্জের কদমতলী বেগুনবাড়ি এলাকায় আসার পথে পিছন দিক থেকে আসা অন্য একটি মোটর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা চলন্ত ইলিশ পরিবহন নামের একটি বাসের সাথে ধাক্কা লাগে। পথিমধ্যে খোকন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশটির সুরতহাল রিপোর্টের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত খোকনের বাড়ি লক্ষ্মীপুর জেলার তোতার খীল গ্রামে। তার পিতার নাম আলী আহমেদ।
প্রত্যক্ষদর্শী পথচারী মোহাম্মদ মহসীন জানান শুক্রবার ৮টার দিকে বেগুনবাড়ি ব্রিজের উত্তর পাশে কদমতলী এলাকায় দুটি মোটরসাইকেলের ওভারটেকিং করার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলে খোকন নামের ওই ব্যক্তি নিহত হন। নিহত মোটরসাইকেল আরোহী খোকনের মাথায় কোন হেলমেট ছিল না। পিছন থেকে ধাক্কা দেয়া মোটরসাইকেলটি পালিয়ে গেলেও ইলিশ পরিবহন নামের গাড়িটিকে এলাকাবাসী আটক করে পরে তা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au