প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: করোনার মহামারীতে সারাদেশে যখন অঘোষিত লকডাউন চলছে, তখনও থেমে নেই সন্ত্রাসী কার্যকলাপ। সারা দেশের মানুষ যখন সরকারের নির্দেশে গৃহবন্দি হয়ে আছে, তখন সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে একদল দুর্বৃত্ত।
আজ সন্ধ্যা ৬ টার দিকে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জের পশ্চিম বড়চর এলাকায় অবস্থিত ‘সায়েস্তাগঞ্জ এগ্রো এন্ড ডেইরী ফার্মে’ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল ডাকাতির উদ্দেশ্যে হামলা করে ১২ টি বিদেশি জাতের গরু ট্রাকে তুলে পালিয়ে যায়।
ফার্মের স্বত্বাধিকারী সৌরভ পাল চৌধুরী (৩২) ও ফার্মের কেয়ারটেকার শাহিন মিয়া ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তাদের হাতে মারাত্মক ভাবে আহত হয়। সৌরভ পাল চৌধুরীর গুরুতর ভাবে আহত হওয়ার কারণে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে এবং শাহিন মিয়াকে স্থানীয় ভাবে চিকিত্সা দেওয়া হচ্ছে।
আহত সৌরভ পাল ও শাহিন মিয়ার সাথে যোগাযোগ করে জানা যায়, এই ডাকাতির নেপথ্যে আছেন সায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ সালেক মিয়া। বিভিন্ন বিষয়ে মেয়র সালেক মিয়ার সাথে সৌরভ পালের দ্বন্দ্ব ছিল। কিছুদিন পূর্বেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই তার নির্দেশে প্রসেনজিৎ দাস, মোঃ ফরিদ মিয়া, শাহজাহান সাকিব, ইব্রাহীম মোস্তফা, অপু দত্ত, অমল দত্তসহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভাবে ডাকাতি করে ডেইরী ফার্ম থেকে ট্রাকে তুলে ১২টি গরু নিয়ে যায়। তখন তারা বাঁধা দিতে গেলে ডাকাতদল তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ওই সময়ে ফার্মের আশেপাশেও কেউ ছিল না। করোনার প্রকোপরোধে দেশে অঘোষিত লকডাউনের কারণে সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছিল। তাই ওই সময়ে কারো সহযোগিতা পাওয়া যায়নি। খুব অল্প সময়ের মধ্যেই ডাকাতি সংঘটিত করে তারা পালিয়ে যায়।
এখনো এই হামলার ঘটনায় মামলা দায়ের হয়নি, তবে সৌরভ পালের পরিবার থেকে জানানো হয়েছে, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনার বিষয়ে পৌর মেয়র মোঃ সালেক মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এই বিষয়ে সায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au