প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে রফিকুল ইসলাম রফিক (৫৫) নামে এক ব্যক্তিকে দিনের বেলা গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার হাজিরহাট এলাকার দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।নিহত রফিক উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সুন্দলি বাজারে যাত্রী নামিয়ে দিয়ে মণিরামপুরের দিকে ফিরে আসছিলেন রফিক। দিগঙ্গা-কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মরদেহ ও ইজিবাইকটি ফেলে চলে যায়।গুলির শব্দ শুনে মাঠে থাকা লোকজন এগিয়ে এসে রফিকের মরদেহ ও ইজিবাইকটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন।পরে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের ডান বুকে ও ডান বাহুতে দুটি গুলির চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।
তার নামে মণিরামপুর থানায় একাধিক মামলা রয়েছে।তবে গত কয়েক বছর ধরে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।কে বা কারা প্রকাশ্যে রফিককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।হত্যাকারিদের সনাক্ত ও আটকে অভিযান চলছে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au