সারাদেশ

বদলির আগে ১০ টি প্রাণ বাঁচিয়ে আলোচনায় গৌরিপুরের বিদায়ী এসিল্যান্ড মাসুদ রানা

  • 4:46 pm - July 08, 2020
বদলির আগে ১০ টি প্রাণ বাঁচিয়ে আলোচনায় গৌরিপুরের বিদায়ী এসিল্যান্ড মাসুদ রানা

ময়মনসিংহের, আরিফ রববানীঃ বদলী হওয়ার পুর্বে ঝুকিপুর্ণ গাছের কবল থেকে ১০টি প্রাণ রক্ষা করে মানুষের মাঝে আলোচিত হয়ে আছেন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার সদ্য বিদায়ী সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মাসুদ রানা।

যে কারণে অনত্র বদলী হলেও তিনি উপজেলার বাসীর কাছে একজন মানবিক এসিল্যান্ড হিসাবেই এখনো সকলের মুখে মুখে আলোচনায় আছেন এসিল্যান্ড মাসুদ রানা। সুত্র জানায় -উপজেলার ডৌহাখলা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অর্ধডজন ঝুঁকিপূর্ণ গাছ মানুষের বসতভিটার উপরে ঝরে পরে ছিল ৪/৫ বছর যাবৎ। কিছুদিন আগে সে গাছগুলো মানুষের প্রাণ কেঁড়ে নেয়ার পরিস্থিতিতে পৌছালে গৌরিপুর উপজেলার সদ্য বিদায়ী এসিল্যান্ড মাসুদ রানা মানুষের জীবন বাঁচানোর জন্য সে গাছ গুলো গত ৪ঠা নভেম্বর ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী দ্রুতগতিতে যথাযথ পদ্ধতি অনুসরণ করে অপসারণ করে বিক্রি করে একদিকে সরকারি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন অন্যদিকে গাছের আওতাভুক্ত এলাকায় বসবাসকারী ১০টি প্রাণ বাঁচানোর সহযোগিতা করেছেন।

এসিল্যান্ড মাসুদ রানা জানান-এ কাজে তাঁকে সহযোগিতা করেন গৌরিপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যর আস্থাভাজন রাজনৈতিক ব্যক্তিবর্গরা। গাছগুলো অপসারণের পর ভুক্তভোগীদের সাথে কথা বলেন এসিল্যান্ড মাসুদ রানা, এতে ভুক্তভোগীরা এমন মানবিক কাজে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও এসিল্যান্ড মাসুদ রানার মেধায় প্রশাসনের এরুপ কাজ তাঁদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর ফলে তারা প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়াও গৌরীপুরের সদ্য বিদায়ী এই সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তার সাহসী অভিযানে কড়েহা বিলের ৬.৮৭ একর খাস ভূমি ৫০ বছর পর অবৈধ দখলদারদের কবল থেকে দখলমুক্ত করে ব্যাপক আলোচনার স্থান দখল করে আছেন তিনি।

বর্তমানে জেলার মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসাবে দায়িত্ব নিয়েছেন। মুক্তাগাছাবাসীর প্রত্যাশা গৌরীপুরের মতই মুক্তাগাছাতেও তার মেধাবী কর্মতৎপরতায় মানুষের পাশে দাড়াবেন এসিল্যান্ড মাসুদ রানা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au